স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি: প্রাথমিক তথ্য
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকাসন্তানকে প্রথমবারের মতো স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক অভিভাবকদের বছরের শুরুতেই যুদ্ধজয়ে মাঠে নামা উচিত। বিগত ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরনগুলো লক্ষ করে দেখা গেছে, বাংলা, গণিত, ইংরেজি থেকে সাধারণ জ্ঞানের কোনো অংশ বাদ নেই ভর্তি পরীক্ষার প্রশ্নে। তাই প্রতিযোগিতায় টিকতে হলে বাচ্চাদের এসব বিষয় ভালভাবে শিখতে হবে। গতকালের পর আজ থাকল অভিভাবকদের জন্য আরও কিছু দিকনির্দেশনা।গণিত: ১-১০০ পর্যন্ত সংখ্যায়/কথায় লেখ।# মানের ক্রমানুসারে (ছোট থেকে বড়/বড় থেকে ছোট) সাজানো। # জোড়-বিজোড় আলাদা করা# ধারা বজায় রেখে শূন্যস্থান পূরণ করা।যেমন: ২৫, —, ১১, — ১৭।# শূন্যস্থান পূরণ। যেমন: ১৫ + = ২৮৩৭ - = ১৩। ৩ × = ১৮, ৪২ ÷ = ৬।# সংখ্যায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ।# কথায় যোগ-বিয়োগ, গুণ-ভাগ। # সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দীর হিসাব, বিভিন্ন মুদ্রার হিসাব, মানসাংক।ইংরেজি: বড় ছোট হাতের বর্ণমালা পরিচিতি।# A - Z পর্যন্ত শব্দ তৈরি।# শব্দের শূন্য স্থান। যেমন: Q - een, G - een।# এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি। যেমন: ABCKL, OMSUE।# শব্দের সঙ্গে শব্দের মিল, শব্দের শূন্যস্থান পূরণ, শব্দের সঙ্গে ছবির মিল।# পরিচিত শব্দের সাহায্যে ছোট ছোট বাক্য।এ ছাড়া সকল বিষয়ে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নসন্তানের কাছ থেকে প্রত্যাশিত ফল পেতে চাইলে আপনাকেই বছরের শুরুতে একটু একটু করে ধাপে ধাপে প্রতিটি বিষয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে বাংলা, ইংরেজি বর্ণ, শব্দ, বাক্য প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে নির্ভুলভাবে শেখাতে হবে। গণিতেও সংখ্যার ধারণা, যোগ-বিয়োগ, গুণ-ভাগ বিভিন্ন বিষয় আস্তে আস্তে নির্ভুলভাবে শেখাতে হবে। একটি বিষয় শেষ হলে তবেই অন্য বিষয়ে যেতে হবে। সন্তান যদি সংখ্যা নির্ভুলভাবে লিখতে না শিখে তার কাছ থেকে যোগ-বিয়োগ আশা করা ঠিক হবে না। তেমনি বর্ণ না চিনে শব্দে যাওয়া যাবে না। এ প্রাথমিক জ্ঞানটুকু শিশু ঘরে মা-বাবার কাছ থেকে দক্ষতার সঙ্গে ধাপে ধাপে শিখতে পারে। মনে রাখতে হবে যে সব শিশু পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে তারা সকলেই কমবেশি পড়াশোনা করেই আসছে। এদের মধ্যে থেকে আপনার সন্তানের কাছ থেকে প্রত্যাশিত ফল চাইলে আপনাকে সময় দিতে হবে পর্যাপ্ত। ধৈর্যসহকারে পরিশ্রম করে যেতে হবে। প্রতিটি পাঠ শেষে সে পাঠের ওপর ১/২টি পরীক্ষা নিতে হবে। একেক পাঠ শেষ করে পরবর্তী পাঠে যাবেন।