স্কুলে ১ম শ্রেণীতে ভর্তি প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাপ্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয়ের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাংলা ভাষায় প্রচলিত স্বরবর্ণ কয়টি?উত্তর: ১১টি।প্রশ্ন: বাংলা স্বরবর্ণগুলো সুন্দর করে লেখো।উত্তর: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।প্রশ্ন: পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টি ও কী কী?উত্তর: পূর্ণ মাত্রার স্বরবর্ণ ছয়টি। এগুলো হলো: অ, আ, ই, ঈ, উ, ঊ।প্রশ্ন: অর্ধ মাত্রার স্বরবর্ণ কয়টি ও কী কী?উত্তর: অর্ধ মাত্রার স্বরবর্ণ একটি। এটি হলো ঋ।প্রশ্ন: মাত্রাবিহীন স্বরবর্ণ কয়টি ও কী কী?উত্তর: মাত্রাবিহীন স্বরবর্ণ চারটি। এগুলো হলো: এ, ঐ, ও, ঔ।প্রশ্ন: শূন্যস্থানে আগের বর্ণটি লেখো।—ই, —ঈ, —ঋ, —ঐ, —ঔ।প্রশ্ন: শূন্যস্থানে পরের বর্ণটি লেখো।ই—, উ—, ঐ—, ঋ—, ও—। প্রশ্ন: স্বরবর্ণের চিহ্ন কয়টি? স্বরবর্ণের চিহ্নগুলো লেখো। উত্তর: স্বরবর্ণের চিহ্ন ১০টি।এগুলো হলো: আ = া, ই = ,ি ঈ = ী, উ = ু , ঊ = ূ , ঋ = ৃ , এ = ,ে ঐ = ,ৈ ও = -ো, ঔ = -ৌ।প্রশ্ন: কোনটি চিহ্নবিহীন স্বরবর্ণ?উত্তর: অ।প্রশ্ন: স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?উত্তর: কার।প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?উত্তর: বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯টি।প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণগুলো সুন্দর করে লেখো।উত্তর: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ত্, ং, ঃ, । প্রশ্ন: পূর্ণ মাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি?উত্তর: পূর্ণ মাত্রার ব্যঞ্জনবর্ণ ২৬টি।প্রশ্ন: পূর্ণ মাত্রার ব্যঞ্জনবর্ণগুলো লেখো।উত্তর: পূর্ণ মাত্রার ব্যঞ্জনবর্ণগুলো হলো: ক, ঘ, চ, ছ, জ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়।প্রশ্ন: অর্ধ মাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি?উত্তর: ৭টি।প্রশ্ন: অর্ধ মাত্রার ব্যঞ্জনবর্ণগুলো কী কী?উত্তর: খ, গ, শ, ণ, থ, ধ, প।প্রশ্ন: মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?উত্তর: মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ ৬টি।প্রশ্ন: মাত্রাহীন ব্যঞ্জনবর্ণগুলো কী কী?উত্তর: ঙ, ঞ, ত্, ং, ঃ, ঁ।প্রশ্ন: বাংলার প্রতিটি স্বরবর্ণ দিয়ে চারটি করে শব্দ তৈরি করো।উত্তর: অ = অসি, অক্ষর, অগ্র, অঙ্গ।আ = আম, আতা, আলো, আইন।ই = ইলিশ, ইঁদুর, ইমাম, ইমারত।ঈ = ঈদ, ঈদগাহ, ঈগল, ঈমান।উ = উকিল, উট, উত্তম, উঠা।ঊ = ঊষা, ঊর্মি, ঊর্ধ্ব, ঊর্বর।ঋ = ঋতু, ঋষি, ঋজু, ঋণ।এ = এক, একতা, একতারা, এলাচি।ঐ = ঐশী, ঐক্য, ঐকতান, ঐরাবত।ও = ওল, ওলকপি, ওঝা, ওজন।ঔ = ঔষধ, ঔষধালয়, ঔরষ, ঔপন্যাসিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল।