বাংলাস্কুলে ১ম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয়ের প্রশ্নোত্তর ছাপা হলো।প্রশ্ন: নিচের বিষয় সম্পর্কে পাঁচটি করে বাক্য রচনা করো।পানি, আকাশ, বিড়াল, গরু, টেলিভিশনপানি১. পানির নিজস্ব রং নেই। ২. পানিতে মাছ পাওয়া যায়। ৩. প্রতিদিন বিভিন্ন কাজে পানির প্রয়োজন হয়। ৪. পানির অপর নাম জীবন। ৫. সবারই বিশুদ্ধ পানি পান করা উচিত। আকাশ১. আকাশের রং নীল। ২. আকাশে অনেক পাখি উড়ে বেড়ায়। ৩. আকাশে মাঝেমধ্যে বিদ্যুৎ চমকায়। ৪. রাতের আকাশে অনেক তারা দেখা যায়। ৫. আকাশ আমার পছন্দ। বিড়াল ১. আমার একটি পোষা বিড়াল আছে। ২. বিড়াল দুধ খেতে পছন্দ করে। ৩. বিড়ালের পা খুব নরম। ৪. বিড়ালের চোখ চকচকে। ৫. বিড়াল রাতের বেলা দেখতে পায়। গরু ১. গরু গৃহপালিত জন্তু। ২. গরু খুব উপকারী। ৩. গরু আমাদের দুধ দেয়। ৪. গরুর গোবর অনেক কাজে লাগে। ৫. গরু লাঙল টানে। টেলিভিশন ১. আমাদের একটি রঙিন টেলিভিশন আছে। ২. টেলিভিশনে আমি কার্টুন ছবি দেখি। ৩. বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান টেলিভিশনে দেখা যায়। ৪. টেলিভিশনে দেশ-বিদেশের ছবি দেখা যায়। ৫. পড়ার সময় টেলিভিশন দেখলে মা রাগ করেন।