শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাবাংলাস্কুলে ১ম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয়ের প্রশ্নোত্তর ছাপা হলো।প্রশ্ন: স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ (কার) যোগে শব্দ গঠন করো।া—(আ)কার যোগে শব্দ গঠন: মা, বাবা, কামার, জাহাজ, নামাজ।—ি(ই)কার যোগে শব্দ গঠন: টিয়া, টিকটিকি, নিশি, শিশির।ী—(ঈ)কার যোগে শব্দ গঠন: ধীর, তীর, শীত, জীব, নদী।ু—(উ)কার যোগে শব্দ গঠন: পুলিশ, বুধ, দুধ, পুকুর।ূ—(ঊ)কার যোগে শব্দ গঠন: পূর্ব, দূর, পূজা, ভূমি।ৃ—(ঋ)কার যোগে শব্দ গঠন: কৃষক, বৃত্ত, দৃষ্টি, সৃষ্টি।—ে(এ)কার যোগে শব্দ গঠন: রেল, তেল, বেল, ছেলে, মেয়ে।—ৈ(ঐ)কার যোগে শব্দ গঠন: বৈশাখ, চৈত্র, দৈনিক, সৈনিক।ো—(ও)কার যোগে শব্দ গঠন: ঘোড়া, মোড়া, যোগ, জোড়।ৌ—(ঔ)কার যোগে শব্দ গঠন: সৌরভ, গৌরব, মৌলবি, পানকৌড়ি।# নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: গন্ধযুক্ত পাঁচটি ফুলের নাম লেখো।উত্তর: গোলাপ, বকুল, গন্ধরাজ, রজনীগন্ধা, বেলি।প্রশ্ন: গন্ধহীন পাঁচটি ফুলের নাম লিখ।উত্তর: পলাশ, শিমুল, জবা, শাপলা, ডালিয়াপ্রশ্ন: বর্ষাকালে ফোটে এমন পাঁচটি ফুলের নাম লিখ।উত্তর: কদম, শাপলা, জুঁই, চামেলি, হাসনাহেনা।