বাংলা স্কুলে ১ম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয়ের প্রশ্নোত্তর ছাপা হলো। প্রশ্নগুলো নিজেরা সমাধানেরচেষ্টা করবে।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে পাঁচটি করে বাক্য গঠন করো।কম্পিউটার, ইন্টারনেট, এভারেস্ট, বাংলাদেশকম্পিউটার১। আমি কম্পিউটার ব্যবহার করি।২। আমার একটি কম্পিউটার আছে।৩। কম্পিউটারের সাহায্যে গণনা করা যায়।৪। কম্পিউটারে ছবি দেখা ও গান শোনা যায়।৫। কম্পিউটারে লিখতে দুই হাত ব্যবহার করা হয়।ইন্টারনেট১। ইন্টারনেট ব্যবহার করে অনেক তথ্য জানা যায়।২। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে যোগাযোগ করা যায়।৩। ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানো যায়।৪। ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষ একই সময়ে একসঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারে।৫। ইন্টারনেট একটি আধুনিক প্রযুক্তি।এভারেস্ট১। হিমালয়ের সর্বোচ্চ চূড়ার নাম এভারেস্ট।২। এভারেস্টে প্রচণ্ড বরফ পড়ে।৩। এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ।৪। মুসা ইব্রাহিম এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি।৫। আমি এভারেস্টে যেতে চাই।বাংলাদেশ১। আমার দেশের নাম বাংলাদেশ।২। আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।৩। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।৪। বাংলাদেশ আমার মায়ের মতো।৫। বাংলাদেশ আমার অহংকার।জন্মভূমি১। বাংলাদেশ আমার জন্মভূমি।২। সবাই জন্মভূমিকে ভালবাসে।৩। জন্মভূমি আমার কাছে সবচেয়ে পবিত্র স্থান।৪। জন্মভূমি আমার মায়ের মতো।৫। আমি আমার জন্মভূমির সম্মান রক্ষা করব।সকাল১। আমি খুব সকালে ঘুম থেকে জেগে উঠি।২। আমি সকালে স্কুলে যাই।৩। সকালে সূর্য ওঠে।৪। সকাল খুব সুন্দর।৫। আমি সকালে নাস্তা করি। ভাষা১। বাংলা আমার মাতৃভাষা।২। আমি বাংলা ভাষায় কথা বলি।৩। সবাই তার নিজ ভাষায় কথা বলতে পছন্দ করে।৪। ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস।৫। যোগাযোগের প্রধান মাধ্যম ভাষা।