বাংলাস্কুলে ১ম শ্রেণীতে ভর্তিচ্ছুদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয় থেকে প্রশ্নোত্তর ছাপা হলো। # এক কথায় উত্তর দাও।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?উত্তর: শাপলা।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফলের নাম কী?উত্তর: কাঁঠাল।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?উত্তর: দোয়েল।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বনের নাম কী?উত্তর: সুন্দরবন।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?উত্তর: হা-ডু-ডু।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবির নাম কী?উত্তর: কাজী নজরুল ইসলাম।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কবে?উত্তর: ২৬ মার্চ।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কী?উত্তর: বটবৃক্ষ।প্রশ্ন: চিবিয়ে খেতে হয় না—এমন পাঁচটি খাবারের নাম লেখো।উত্তর: দই, মাখন, ছানা, পায়েস ও ফিরনি।প্রশ্ন: মিঠাপানির পাঁচটি মাছের নাম লেখো।উত্তর: রুই, কাতল, চিতল, বোয়াল ও পাঙাশ মাছ।প্রশ্ন: লোনা পানির পাঁচটি মাছের নাম লেখো।উত্তর: ইলিশ, রূপচাঁদা, ভেটকি, পোয়া ও কোরাল মাছ।প্রশ্ন: পাঁচটি ছোট মাছের নাম লেখো।উত্তর: কাচকি, মলা, শিং, পুঁটি ও টেংরা মাছ।প্রশ্ন: আঁশযুক্ত পাঁচটি মাছের নাম লেখো।উত্তর: ইলিশ, রুই, চিতল, কই ও তেলপিয়া মাছ।প্রশ্ন: আঁশবিহীন পাঁচটি মাছের নাম লেখো।উত্তর: বোয়াল, শিং, মাগুর, পাঙাশ ও টেংরা মাছ।প্রশ্ন: গৃহপালিত পাঁচটি পশুর নাম লেখো।উত্তর: গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া।