বাংলাস্কুলে ১ম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ বাংলা বিষয়ের প্রশ্নোত্তর ছাপা হলো।প্রশ্ন: চিবিয়ে খেতে হয় না এমন খাদ্য—উত্তর: দুধ, চা, শরবত, মধু।প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী?উত্তর: জিল্লুর রহমান।প্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কী?উত্তর: শেখ হাসিনা।প্রশ্ন: আমাদের জাতীয় সংগীত রচয়িতার নাম কী? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।প্রশ্ন: জাতীয় সংগীতের প্রথম চার লাইন লেখ। উত্তর: আমার সোনার বাংলাআমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।প্রশ্ন: আমাদের জাতীয় পতাকার রং কী? উত্তর: সবুজের মাঝে গাঢ় লাল ভরাট বৃত্ত।প্রশ্ন: বাংলাদেশের বিভাগ কয়টি?উত্তর: ছয়টি।প্রশ্ন: জেলা কয়টি? উত্তর: ৬৪টি।প্রশ্ন: শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নাম লেখ।উত্তর: মাথা, চোখ, নাক, মুখ, কান, গলা, হাত, পেট, বুক ও পা।প্রশ্ন: শরীরে একজোড়া আছে এমন চারটি অঙ্গের নাম লেখ। উত্তর: চোখ, কান, হাত ও পা।প্রশ্ন: নিচের বিষয় সম্পর্কে পাঁচটি করে বাক্য রচনা করো।মা, বইমা১. মা আমার সবচেয়ে প্রিয়।২. আমি মাকে খুব ভালোবাসি।৩. মা-ও আমাকে খুব ভালোবাসেন।৪. মা আমাকে সুন্দর সুন্দর গল্প শুনিয়ে ঘুম পাড়ান। ৫. সব মা সন্তানের ভালো চান। বই১. আমার একটি বই আছে। ২. বইটির ওপরের রং হলুদ ও সবুজ। ৩. বইটির ভেতরে মজার মজার গল্প ও ছড়া আছে। ৪. বড় মামা জন্মদিনে আমাকে বইটি দিয়েছেন। ৫. আমি বই পড়তে ভালোবাসি।