বাংলাদেশ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ/ফাজিল শ্রেণী পর্যন্ত কিছু মেধাবী কিন্তু আর্থিকভাবে সম্পূর্ণ অসচ্ছল ছাত্রছাত্রী, যারা অন্য কোনো উত্স থেকে আর্থিক সহায়তা পায় না এমন ছাত্রছাত্রীদের এককালীন থোক আর্থিক সহায়তা প্রদানের জন্য তাদের কাছ থেকে নিজ হাতে লিখিত দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরখাস্তের সঙ্গে সর্বশেষ পরীক্ষার ফলাফল বিবরণী এবং পিতার পেশা ও বার্ষিক আয়সংক্রান্ত পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংযুক্ত করে তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। প্রয়োজনবোধে মেধা এবং অভিভাবকের আর্থিক অবস্থা সম্পর্কে অ্যাসোসিয়েশন নিজস্ব উদ্যোগে যাচাই কার্যক্রম গ্রহণ করবে। দরখাস্তে আবেদনকারীর নাম, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, পূর্ণ ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণী, রোল নম্বর, পিতা বা অভিভাবকের পেশা, বার্ষিক আয়ের পরিমাণ ও উত্স, ভাইবোনদের বিবরণী, তারা কে কী করেন, পূর্ববর্তী শ্রেণীসমূহের বার্ষিক পরীক্ষায় ফলাফল উল্লেখ থাকা আবশ্যক এবং দরখাস্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ভুল তথ্য পরিবেশন করা হলে দরখাস্ত সরাসরি বাতিল গণ্য হবে। দরখাস্তে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান এবং ছাত্রছাত্রীর অভিভাবকের টেলিফোন ও মোবাইল নম্বর (যদি থাকে) উল্লেখ করতে হবে। ঠিকানা: সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আজিজ ভিলা (নিচতলা), ১/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা। ফোন: ০১৮১৯৪১২৪৬৫।