স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) প্রধান ক্যাম্পাসে পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের পরিবেশ শাসনব্যবস্থা’ শিরোনামের আলোকে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. ইউনুস মিয়া, এসইউবির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান খান ফেরদৌস রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। বিজ্ঞপ্তি