সঠিক উত্তরটি লেখো অংশ-৪প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—২১৭। লাল জবা, লাল পদ্ম ইত্যাদি লাল ফুল দিয়ে কোন দেবতার পূজা করা হয়?ক) গণেশ খ) ব্রহ্মা গ) শিব ঘ) বিষ্ণু উত্তর: খ) ব্রহ্মা১৮। সৃষ্টির পালনকর্তা কোন দেবতা?ক) ব্রহ্মা খ) বিষ্ণু গ) শিব ঘ) কৃষ্ণ উত্তর: খ) বিষ্ণু১৯। বৈষ্ণবেরা কী করেন?ক) বিষ্ণুর উপসনা করেন খ) বিষ্ণু ঘরে রাখেন গ) বিষ্ণুকে বিশ্বাস করেন না ঘ) ঈশ্বরকে উপাসনা করতে বাধা দেন উত্তর: ক) বিষ্ণুর উপসনা করেন২০। সব অশুভ শক্তি ধ্বংস হয় কার নির্দেশে?ক) বিষ্ণু খ) ব্রহ্মা গ) শিব ঘ) কালী উত্তর: গ) শিব২১। বরফের মতো সাদা গায়ের রং কোন দেবতার?ক) শিব খ) ব্রহ্মা গ) কৃষ্ণ ঘ) বিষ্ণু উত্তর: ক) শিব২২। শিব-চতুর্দশীতে শিবপূজা হবে। সব জোগাড় শেষ; কিন্তু পূজার একটি প্রধান উপকরণের ঘাটতি দেখা গেল। তা হলো—ক) সাদা ফুল খ) লাল ফুল গ) দূর্বা ঘ) বেলপাতা উত্তর: ঘ) বেলপাতা২৩। ঈশ্বরের মাহাত্ম্য বর্ণনা করা হয়—ক) স্তবের মাধ্যমে খ) ধ্যানের মাধ্যমে গ) পূজার মাধ্যমে ঘ) উপাসনার মাধ্যমে উত্তর: ক) স্তবের মাধ্যমে২৪। স্তবের মাধ্যমে আমরা—ক) ঈশ্বরের প্রশংসা করি খ) ঈশ্বরকে বকাবকি করি গ) ঈশ্বরকে ভর্ত্সনা করি ঘ) ঈশ্বরকে ভেংচি করি উত্তর: ক) ঈশ্বরের প্রশংসা করি২৫। নিজের মঙ্গল ও সবার মঙ্গল কামনাই হলো—ক) উপাসনা খ) প্রার্থনা গ) স্তব ঘ) পূজা উত্তর: খ) প্রার্থনা২৬। ঈশ্বরের স্তব করলে—ক) ঈশ্বর রাগ করেন খ) ঈশ্বর মঙ্গল করেন গ) ঈশ্বর খুশি হন ঘ) আমাদের মনে শান্তি আসে উত্তর: গ) ঈশ্বর খুশি হন২৭। পবিত্র দেহে দেবতারা কোথায় থাকেন?ক) বাড়িতে খ) মন্দিরে গ) পূজার আসনে ঘ) টেবিলে উত্তর: খ) মন্দিরে২৮। একজন বিখ্যাত রাজা মারা গেলেন এবং প্রজাদের ইচ্ছায় তাঁর সমাধির ওপর একটি মন্দির তৈরি করা হলো। তা হলে সেই মন্দিরকে কী বলা হবে?ক) রাজমন্দির খ) সমাধি মন্দির গ) দেব মন্দির ঘ) দেবালয় উত্তর: খ) সমাধি মন্দির।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল