স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জরুরি নির্দেশাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোয় পাঠানো হয়েছে। কলেজওয়ারি মেধা তালিকার সব পর্যায়ে মেধাক্রম অনুযায়ী নিচে উল্লিখিত নিয়ম অনুসরণ করে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে।১. মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রেরিত মেধা তালিকা থেকে সংশ্লিষ্ট শাখার মোট আসনের যথাক্রমে ৬০, ১০০ ও ৭৫ শতাংশ ছাত্রছাত্রীর ভর্তি সম্পন্ন করতে হবে। (ভর্তি নির্দেশিকা, শাখা পরিবর্তন ধারা-১৪) ২. ব্যবসায় শিক্ষা শাখার অবশিষ্ট ২৫ শতাংশ আসনে বিজ্ঞান শাখার মেধা তালিকা থেকে ২০ ও মানবিক শাখার মেধা তালিকা থেকে ৫ শতাংশ ছাত্রছাত্রী ভর্তি করা যাবে। (ভর্তি নির্দেশিকা, শাখা পরিবর্তন ধারা-১৪) ৩. মানবিক শাখার অবশিষ্ট ৪০ শতাংশ আসনে মেধা তালিকা অনুযায়ী বিজ্ঞান শাখার মেধা তালিকা থেকে ২০ ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকা থেকে ২০ শতাংশ ছাত্রছাত্রী ভর্তি করা যাবে। (ভর্তি নির্দেশিকা, শাখা পরিবর্তন ধারা-১৪) ৪. উপযুক্ত প্রক্রিয়ায় ছাত্রছাত্রী ভর্তি সম্পন্নের পর আসন শূন্য থাকলে স্ব স্ব শাখার মেধা তালিকা থেকে শূন্য আসনে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে। এ প্রক্রিয়া শেষে যদি আসন শূন্য থাকে তবে সংশ্লিষ্ট কলেজের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্বিতীয় মেধা তালিকা সরবরাহ করা হবে। ৫. মেধা তালিকার যেসব ছাত্রছাত্রী সংশ্লিষ্ট কলেজে কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির সুযোগ পাবে না, তারা ইচ্ছা করলে রিলিজ স্লিপ নিয়ে অন্য কলেজে ভর্তি হতে পারবে। ৬. বিষয় নির্বাচন বা শাখা পরিবর্তনের ক্ষেত্রে মেধাক্রম কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।