প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শুরুর তারিখ ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে। এ পরীক্ষার রুটিনও তৈরি করা হয়েছে। পরীক্ষা পেছানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। একই দাবিতে আজ বুধবার সকালেও বিভিন্ন কলেজের কিছু শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকে সমাবেশ করতে জমায়েত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে আসে। কিন্তু স্মারকলিপি জমাদানের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষা ১৩ দিন পিছিয়ে দিয়েছে।