স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা ৭ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৭ নভেম্বর থেকে শুরু হবে। সারা দেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট দুই লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।