স্নাতক সম্মান কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১০-১১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির জন্য নিচের যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তিপরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসএমএসের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০১০ (যেকোনো দিনে যেকোনো সময়) পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ফি ৩০ টাকা, সার্ভিস চার্জসহ মোট ৩৩০ টাকা, যা টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধযোগ্য।আবেদন করার সাধারণ যোগ্যতা: ক) যেসব শিক্ষার্থী ২০০৭ সাল বা ২০০৮ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০০৯ ও ২০১০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ) এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান শাখার জন্য ৭ এবং অন্যান্য শাখার জন্য ৬.৫, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩-এর নিচে নয়। গ) জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে ‘সি’-গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০০৮ বা ২০০৯ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’-গ্রেডসহ উত্তীর্ণ। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া: ক) ভর্তিপরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপ্রেইড মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। খ) একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে JNU লিখে, স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পাসের সাল, স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এসএসসি পাাসের সাল লিখে, স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের কি-ওয়ার্ডটি লিখে, ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ইউনিটের কি-ওয়ার্ড: বিজ্ঞান অনুষদ: এ, কলা অনুষদ—: বি, বিজনেজ স্টাডিজ: সি, সামাজিক বিজ্ঞান অনুষদ: ডি। গ) বিভিন্ন বোর্ডের জন্য লিখতে হবে বরিশাল BAR, চট্টগ্রাম CHI, কুমিল্লা COM, ঢাকা DHA, দিনাজপুর DIN, যশোর JES, মাদরাসা MAD, রাজশাহী RAJ, সিলেট SYL, কারিগরি TEC। ঘ) ওপরের এসএমএসটি পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তিপরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে JNU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN নম্বর লিখে, স্পেস দিয়ে আবেদনকারীকে যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যেকোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উল্লেখ্য, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তিপরীক্ষার ফি ৩৩০ টাকা কেটে নেওয়া হবে, অন্যথায় কোনো ফি কাটা হবে না। ঙ) আবেদনকারীর টেলিটক প্রিপ্রেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তিপরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএসের মাধ্যমে সঙ্গে সঙ্গেই ভর্তিপরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। একবার এসএমএস করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না। চ) একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে, তবে আবেদনের দ্বিতীয় ধাপে সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্য আবেদনকারী ব্যবহার করতে পারে এমন যেকোনো অপারেটরের পৃথক মোবাইল ফোন নম্বর দেওয়া ভালো। ছ) ‘ও’/‘এ’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে ওপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। জ) কোটায় ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর ক্ষেত্রে: নিচের নির্দিষ্ট আবেদন করতে ওপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে নিচের নিয়মে এসএমএস করতে হবে: মুক্তিযোদ্ধা সন্তান কোটা FFQ, ওয়ার্ড কোটা WQ, উপজাতি/আদিবাসী কোটা TQ, শারীরিক প্রতিবন্ধী PDQ। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ভর্তিপরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়: ক) সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস এসএমএসের মাধ্যমে জানানো হবে। খ) সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার দিনে এইচএসসি/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও তার একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। গ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশের ছাপানো Admit Card সরবরাহ করবে। এক অংশে একটি ছবি লাগিয়ে শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে দেওয়া হবে। অন্য ছবিটি অপর অংশে সংযুক্ত করে পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। ভর্তিপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন: ক) বিভিন্ন ইউনিটে ভর্তিপরীক্ষার বিষয়: ‘এ’ ইউনিট: উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থী: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত এই চার বিষয়ের যেকোনো তিনটি।উচ্চমাধ্যমিকে বিজ্ঞান ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থী: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।‘বি’ ইউনিট: বাংলা/অ্যাডভান্স ইংরেজি (শুধু জিসিই শাখার জন্য), ইংরেজি ও সাধারণ জ্ঞান। ‘সি’ ইউনিট: উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী: ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা পরীক্ষা, হিসাববিজ্ঞান এবং ব্যবসায়নীতি ও প্রয়োগ।উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থী: ইংরেজি, গাণিতিক বৃদ্ধিমত্তা পরীক্ষা, সাধারণ জ্ঞান।‘ডি’ ইউনিট: বাংলা/অ্যাডভান্স ইংরেজি (শুধু জিসিই শাখা), ইংরেজি, সাধারণ জ্ঞান।খ) ভর্তিপরীক্ষার মোট নম্বর ১২০, সময় ১ ঘণ্টা (অন্যান্য কার্যাবলি সম্পন্নসহ ২ ঘণ্টা), প্রত্যেককে তিনটি বিষয়ের প্রতিটিতে ৩২টি করে মোট ৯৬টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি বিষয়ের পূর্ণ নম্বর ৪০, প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ: ‘এ’ ইউনিট: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি। ‘বি’ ইউনিট: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন ও আইন। ‘সি’ ইউনিট: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স। ‘ডি’ ইউনিট: অর্থনীতি, সমাবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা। ভর্তিপরীক্ষার সময়সূচি: # ভর্তির অন্যান্য যোগ্যতা, বিশেষ যোগ্যতা, কোটায় ভর্তি, ভর্তিপরীক্ষার বিস্তারিত ও অন্যান্য যাবতীয় তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া ০১৫৫৫৫৫৫০১৩, ০১৫৫৫৫৫৫০১৪ হটলাইনে ফোন করে তথ্যাদি জানা যাবে। তারিখ সময় ইউনিট ২৯-১০-২০১০ বিকাল ৩:০০-৫:০০ B ০৫-১১-২০১০ বিকাল ৩:০০-৫:০০ A ২৬-১১-২০১০ বিকাল ৩:০০-৫:০০ C ০৩-১২-২০১০ বিকাল ৩:০০-৫:০০ D