স্নাতকোত্তর এমএস প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি—জুন ২০১০ সেমিস্টারে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর (এমএস) কোর্সে ভর্তির জন্য ডিভিএম অথবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।বিভাগসমূহ: অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, মেডিসিন অ্যান্ড সার্জারি, অ্যানিমেল নিউট্রিশন অ্যান্ড লাইভস্টক ম্যানেজমেন্ট, ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং। যোগ্যতা: ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। আবেদনের নিয়মাবলি: ভর্তির জন্য আবেদনপত্র ৩ জানুয়ারি থেকে চেয়ারম্যানের (অ্যাডভান্সড স্টাডিজ বোর্ড) অফিস থেকে ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র আগামী ১০ জানুয়ারির মধ্যে অফিস সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে যে বিভাগে ভর্তি হবে সে বিভাগের চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট অথবা গ্রেডশিটের ফটোকপি জমা দিতে হবে। শর্ত: ১. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সঙ্গে নিয়োগকর্তার কাছ থেকে ১৮ মাসের ছুটির অনুমতিপত্র প্রদান করতে হবে। ২. নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩. অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। ৪. অসম্পূর্ণ ও অস্পষ্ট দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। ক্লাস শুরু: ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sylhetagrivarsity.edu.bd) ভর্তি সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।শাহজালাল বিশ্ববিদ্যালয়