প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের স্নাতকোত্তর শেষ পর্ব পরীক্ষা অনিবার্য কারণে ২৭ এপ্রিলের পরিবর্তে আগামী ৩ মে মঙ্গলবার থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস এবং ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষের পুরোনো সিলেবাসের শিক্ষার্থীদের পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।