প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত স্নাতকোত্তর শেষ পর্ব (প্রাইভেট) কোর্সের ২০০৯ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দেবেন।ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীপ্রতি আবেদন ফি ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা এবং বিলম্বসহ রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা।প্রাইভেটে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের চলতি সিলেবাস অনুসরণ করতে হবে। স্নাতকোত্তর শেষ পর্ব (প্রাইভেট) কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ হবে তিন বছর। ভর্তি সম্পর্কে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন