জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর শেষপর্ব (প্রাইভেট) কোর্সের ২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি-সংক্রান্ত তথ্য ও নিয়মাবলি নিচে দেওয়া হলো। ভর্তির যোগ্যতা: ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালে অথবা তত্পূর্বে স্নাতক (সম্মান)/মাস্টার্স প্রথমপর্ব (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে তৃতীয় শ্রেণীপ্রাপ্ত ছাত্রছাত্রীরা ২০০৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষপর্ব (প্রাইভেট) কোর্সে ভর্তি হতে পারবেন। খ) জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে অথবা তত্পূর্বে কেবলমাত্র স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মাইগ্রেশন সনদ প্রদান ও ভর্তির অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে স্নাতকোত্তর শেষপর্ব (প্রাইভেট) কোর্সে ভর্তি হতে পারবেন। গ) বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা (অবশ্যই বাংলাদেশি নাগরিক) সনদের সমতা নিরূপণ, মাইগ্রেশন সনদ ও ভর্তির অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে স্নাতকোত্তর শেষপর্ব (প্রাইভেট) কোর্সে ভর্তি হতে পারবেন। ঘ) কোনো শিক্ষার্থী একই সময়ে একাধিক কোর্সে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে দ্বৈতভর্তিজনিত কারণে তার ভর্তি ও ফলাফল বাতিল বলে গণ্য করা হবে। ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক(সম্মান)/মাস্টার্স প্রথমপর্বে (নিয়মিত/প্রাইভেট) রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই নতুন করে মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। আবেদনের নিয়ম: কলেজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক স্নাতকোত্তর শেষপর্ব (প্রাইভেট) কোর্সে ০২/০৮/২০১০ তারিখ থেকে ভর্তিইচ্ছুক প্রার্থীদের নিচের website-এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে : ভর্তির আবেদন ফরম পূরণের জন্য প্রযোজ্য website www.nu-ba.info কম্পিউটারে পূরণ করা আবেদন ফরমের একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ থেকে রিসিভ কপি সংগ্রহ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন ভর্তির অযোগ্য। বিস্তারিত তথ্যের জন্য www.nu.edu.bd অথবা www.nu-ba.info দেখতে হবে। প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত বিষয়: বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলাম শিক্ষা, সংস্কৃত, পালি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স এবং মার্কেটিং। # ব্যবহারিক ক্লাস ও মাঠকর্মসংবলিত বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের আবেদন করা যাবে না। # বিষয় নির্বাচনের ক্ষেত্রে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর প্রথমপর্ব কোর্সে পঠিতব্য বিষয়েই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে।# প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যসূচি অনুসরণ করে করতে হবে। # অপশনাল পেপার কোড সংশ্লিষ্ট কলেজ থেকে জেনে নিতে হবে।স্নাতকোত্তর শেষ পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফিয়ের হার:আবেদন ফি: ১০০ টাকা, রেজিস্ট্রেশন ফি: ৪৫০ টাকা, বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি: ৮০০ টাকাভর্তির সময়সূচি: ক) বিলম্ব ফি ব্যতীত অনলাইনে আবেদনের কম্পিউটার প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তির শেষ তারিখ: ৩০/০৯/২০১০।শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ: ০৩/১০/২০১০ব্যাংক ড্রাফট, অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি, আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (মাস্টার্স) শাখায় জমা দেওয়ার শেষ তারিখ: ০৫/১০/২০১০খ) বিলম্ব ফিসহ অনলাইনে আবেদনের কম্পিউটারের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তির শেষ তারিখ: ১৬/১০/২০১০।# বিলম্ব ফিসহ শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি মোট (৪৫০+৩৫০) = ৮০০ টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ: ১৮/১০/২০১০।# ব্যাংক ড্রাফট, অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি ও আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (মাস্টার্স) শাখায় জমা দেওয়ার শেষ তারিখ: ২০/১০/২০১০।প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত কলেজের নাম১. ঢাকা কলেজ, ঢাকা২. ইডেন মহিলা কলেজ, ঢাকা৩. সরকারি তিতুমীর কলেজ, ঢাকা৪. কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা৫. ঢাকা সিটি কলেজ, ঢাকা৬. তেজগাঁও কলেজ, ঢাকা৭. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা৮. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা৯. শেখ বোরহানুদ্দিন কলেজ, ঢাকা১০. হাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা১১. সরকারি বাঙলা কলেজ, ঢাকা১২. সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা১৩. নিউ মডেল কলেজ, ঢাকা১৪. আবুজর গিফারী কলেজ, ঢাকা১৫. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল১৬. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর১৭. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ১৮. টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর১৯. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর২০. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ২১. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর২২. নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী২৩. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ২৪. নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা২৫. রাজশাহী কলেজ, রাজশাহী২৬. সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া২৭. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর২৮. কারমাইকেল কলেজ, রংপুর২৯. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা৩০. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ ৩১. নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ৩২. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম৩৩. চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম৩৪. ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা৩৫. এমসি কলেজ, সিলেট৩৬. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী৩৭. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর৩৮. হাজী মুহাম্মদ মোহসীন কলেজ, চট্টগ্রাম৩৯. সরকারি বিএম কলেজ, বরিশাল৪০. বিএল কলেজ, খুলনা৪১. এমএম কলেজ, যশোর৪২. কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া৪৩. লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর ৪৪. পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী৪৫. বেগম বদরুনেড়বছা সরকারি মহিলা কলেজ, ঢাকা৪৬. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ৪৭. সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর।