শূন্যস্থান পূরণ অংশ-৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৩ ১৯. মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের — বলে।উত্তর: মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের পাখি বলে।২০. মরুভূমিতে উট ও — সাদা ভালুক বাস করে।উত্তর: মরুভূমিতে উট ও মেরু অঞ্চলে সাদা ভালুক বাস করে। অধ্যায়-৪ ১। খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো —।উত্তর: খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো পুষ্টি।২। ভিটামিন — তাপে নষ্ট হয়ে যায়।উত্তর: ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়।৩। সব রকম খাবার সমান — নয়।উত্তর: সব রকম খাবার সমান পুষ্টিকর নয়।৪। আমিষের অভাবে — রোগ হয়উত্তর: আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।৫। চাল, আটা, ময়দা ইত্যাদি — জাতীয় খাদ্য।উত্তর: চাল, আটা, ময়দা ইত্যাদি শ্বেতসার জাতীয় খাদ্য।৬। মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি — জাতীয় খাদ্য।উত্তর: মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য।৭। স্নেহ জাতীয় খাদ্যও শর্করার মতো — জোগায়।উত্তর: স্নেহ জাতীয় খাদ্যও শর্করার মতো শক্তি জোগায়।৮। তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও — হতে পারে।উত্তর: তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও চর্মরোগ হতে পারে।৯। — ও — মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।উত্তর: মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।১০। ভিটামিন ‘ই’-এর অভাবে — দেখা দেয়।উত্তর: ভিটামিন ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।১১। আমাদের প্রতিদিন কাঁচা-পাকা — ও — খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।১২। ভিটামিন —এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল