হংকংয়ের লিনগানান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের লিনগানান বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০১১-২০১২ শিক্ষাবর্ষের কোর্সগুলোর জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এসব কোর্স শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। আন্ডার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন থেকে ডক্টরাল ডিগ্রি পর্যন্ত এই বৃত্তি কার্যকর হবে। এই বৃত্তির আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি বছর এক লাখ ২০ হাজার হংকং ডলার বা ১৫ হাজার ৩৮৫ মার্কিন ডলার প্রদান করা হবে। বৃত্তি প্রতি বছর নবায়ন করা হবে। এই বৃত্তি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।ঠিকানা: www.LN.edu.hk/admissions/da/intl আবেদন পাঠানো শেষ তারিখ: ৩১ মার্চ। আবেদন করতে হবে অনলাইনে।