হজকে বলা হয় মুসলমানদের বিশ্ব সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৭এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৩অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: সাওমের উদ্দেশ্যগুলো কী কী, বর্ণনা করো।উত্তর: কোরআন মাজিদে সাওমের তিনটি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে।১. তাকওয়া অর্জন ২. আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা ও ৩. আল্লাহর শোকর গুজার হওয়া।প্রশ্ন: হজকে মুসলমানদের বিশ্ব সম্মেলন বলা হয় কেন?উত্তর: হজের মাধ্যমে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায়। এ মিলনকেন্দ্রে পৃথিবীর সব দেশের মুসলমান মিলিত হয়। এ জন্য হজকে মুসলমানের বিশ্ব সম্মেলন বলা হয়।প্রশ্ন: ইসলামে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি বলা হয় কেন?উত্তর: এ পৃথিবীতে সন্তানের জন্য পিতামাতা সবচেয়ে বড় নিয়ামত। তাদের জন্য আমরা এ পৃথিবীতে আসতে পেরেছি। হাদিসে এসেছে, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে পিতা-মাতার আদেশ মেনে চলা সন্তানের অপরিহার্য কর্তব্য।প্রশ্ন: ইসলামে ছোট-বড় সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে?উত্তর: ইসলামি বিধান মতে, বড়দের প্রতি ছোটদের দাবি হলো, তারা বড়দের কাছ থেকে স্নেহ, মায়া-মমতা ও আদর-যত্ন পাবে। আর বড়দের প্রধান দাবি হলো, তারা ছোটদের কাছ থেকে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান পাবে।প্রশ্ন: শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত কেন?উত্তর: শ্রমিক-মালিক পরস্পরের সহযোগিতায় দেশ ও জাতির উন্নতি সম্ভব। এ ক্ষেত্রে শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা বা অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা ইসলামের নির্দেশ।প্রশ্ন: ইসলামে যেসব উপার্জনকে পবিত্রতম বলা হয়েছে, তা বর্ণনা করো।উত্তর: ইসলামের দৃষ্টিতে কোনো কাজকেই খাটো করে দেখার অবকাশ নেই। নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসায় প্রাপ্ত মুনাফাকে ইসলামে পবিত্রতম বলা হয়েছে।প্রশ্ন: ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার সম্পর্কে কী বলা হয়েছে?উত্তর: ইসলামই একমাত্র ধর্ম, যেটি সর্বপ্রথম নারীকে অর্থনৈতিক অধিকার প্রধান করেছে। ইসলাম সম্পত্তিতে নারীর অধিকার নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে ইসলাম বলেছে, একজন নারী তার নিজস্ব সম্পদ ছাড়াও স্বামীর ও বাবার সম্পত্তির অংশীদার।অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্ন:১. খিদমতে খালকের অর্থ কী?উত্তর: সৃষ্টির সেবা।২. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি?উত্তর: আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় আচরণ।৩. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?উত্তর: আল্লাহভীতি, পরহেজগারি, আত্মশুদ্ধি, বিরত থাকা ও নিজেকে বিপদ থেকে রক্ষা করা।৪. আমানতের খিয়ানতকারীকে কী বলা হয়?উত্তর: খায়িন বা আত্মসাৎকারী।৫. তাসাউফ দ্বারা কী লাভ করা যায়?উত্তর: মহান সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়।৬. সব প্রকার অপকর্ম ও অশ্লীলতার মূলে কী?উত্তর: মাদকদ্রব্য।৭. আখলাক শব্দের অর্থ কী?উত্তর: স্বভাব-সমষ্টি বা চরিত্র।