শূন্যস্থান পূরণ অংশ-৬ অধ্যায়-৪ ২৩. — শব্দের অর্থ বের হওয়ার জায়গা।উত্তর: মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা।২৪. আল্লাহ তাআলা যা — করেছেন তা থেকে বিরত থাকা উচিত। উত্তর: আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত। অধ্যায়-৫ ১. পবিত্র কোরআন মজিদে — নবী-রাসুলের নাম উল্লেখ আছে। উত্তর: পবিত্র কোরআন মজিদে ২৫ জন নবী-রাসুলের নাম উল্লেখ আছে।২. — হলেন পৃথিবীর সর্বপ্রথম নারী। উত্তর: হজরত হাওয়া (আ.) হলেন পৃথিবীর সর্বপ্রথম নারী। ৩. — দিন পর এই মহাপ্লাবন বন্ধ হলো। উত্তর: চল্লিশ দিন পর এই মহাপ্লাবন বন্ধ হলো। ৪. হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে — জন্মগ্রহণ করেন।উত্তর: হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরাকে জন্মগ্রহণ করেন।৫. রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী ইব্রাহিমকে — মারা হবে।উত্তর: রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে জীবন্ত পুড়িয়ে মারা হবে।৬. আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত — কূপ। উত্তর: আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত জমজম কূপ।৭. — এর আল-কোরআন তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মৎস্যকুল তীরে চলে আসত। উত্তর: হজরত দাউদ (আ.)-এর তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মৎস্যকুল তীরে চলে আসত।৮. — আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। উত্তর: হজরত ঈসা (আ.) আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। ৯. শেষ জামানায় কিয়ামতের আগে — আবার দুনিয়ায় আগমন করবেন।উত্তর: শেষ জামানায় কিয়ামতের আগে হজরত ঈসা (আ.) আবার দুনিয়ায় আগমন করবেন।১০. আরবের সম্ভ্রান্ত — হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। উত্তর: আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।১১. সারা আরববাসী হজরতের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে — নামে ডাকত।উত্তর: সারা আরববাসী হজরতের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে আল আমিন নামে ডাকত।১২. মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন —। উত্তর: মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন হজরত খাদিজা (রা.)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালজেএসসি পরীক্ষার্থীদের জন্যবিশেষ সংখ্যা ম্যাগাজিন২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য বিশেষ সংখ্যা ম্যাগাজিন প্রকাশিত হবে ২০ অক্টোবর, বৃহস্পতিবার।আপনার কপির জন্য হকারকে বলে রাখুন