হন্ডুরাস বাংলাদেশ ভাই ভাই

বাংলাদেশের নামটা ফুটবল বিশ্বে কটা দেশই বা জানে! কিন্তু এখন হন্ডুরাসজুড়ে ‘বাংলাদেশ বাংলাদেশ’ নামের প্রতিধ্বনি৷ হন্ডুরাসের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের এ যেন এক নবযুগের সূচনা৷ কয়েক তরুণের একটি ফেসবুক ইভেন্টই এমন তাক লাগানো সব কাণ্ড ঘটিয়ে চলেছে৷ এবার ‘টোকেন অব লাভ’ শিরোনামে ভিডিওটি শোরগোল বাধিয়ে দিয়েছে হন্ডুরাসে৷ এটি নির্মিত হয়েছে ‘উই আর ক্রেজি ফ্যানস অব হন্ডুরাস ফ্রম বাংলাদেশ’-এর পক্ষ থেকে৷

হন্ডুরাস ফুটবল দলের সমর্থনে বানানো এক মিনিটের ওই ভিডিওটি ১৩ জুন অনলাইনে ছাড়ার পর প্রচার হয়েছে হন্ডুরাসের সংবাদমাধ্যমগুলোতে। ইভেন্ট পরিচালনাকারীদের অন্যতম সাব্বির আহমেদ জানান, হন্ডুরাসের প্রায় সবগুলো টিভি চ্যানেল এটি সম্প্রচার করেছে এবং ওদের প্রথম সারির পাঁচটি পত্রিকা বড় পরিসরে এই খবর ছেপেছে৷ এ ছাড়া ক্রমাগত শেয়ার হচ্ছে বিভিন্ন মাধ্যমে৷ শুধু ডায়রিও এল হেরাল্ডো পত্রিকার ফেসবুক পেজ থেকেই শেয়ার হয়েছে ১৪৮৫ বার।
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.fb.com/events/326137370870354 এবং ভিডিওটি দেখা যাবে এই লিংকে www.youtube.com/watch?v=PQ9mDQQYbNw