হবিগঞ্জ জেলা পরিষদের বৃত্তি
হবিগঞ্জ জেলা পরিষদ ২০০৯-২০ অর্থবছরে দেশের বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শুধু হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত আহব্বান করেছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশসহ আগামী ৫ মে ২০১০ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা পরিষদ অফিসে জমা দিতে হবে।আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ২০০৯ সালে পাবলিক পরীক্ষায় এসএসসি বা এইচএসসি। সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রেই বিজ্ঞানে এ+ বাণিজ্যে ৪.৫, মানবিকে ৪.৫ পেয়ে পাস করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে বিজ্ঞানে ৪.৫ বাণিজ্যে ৪ এবং মানবিকে ৪ পয়েন্ট পেয়ে পাস করতে হবে। কলেজ, মাদ্রাসা বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এইচএসসি বা স্নাতক (পাস) অথবা সম্মান বা সমমানের শ্রেণীতে এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি বা শ্রেণীতে শুধু প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন পর্যন্ত ১০ টাকা মূল্যে সংগ্রহ করতে হবে। যোগাযোগ: নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ। ফোন: ০৮৩১-৫২৩১৮।