হরতালে আবার পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় আগামীকাল রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই দুদিনের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী প্রথম আলোকে এ তথ্য জানান।
হরতালের কারণে এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী একটি পরীক্ষাও শুরু করা যায়নি। যে পরীক্ষাগুলো হয়েছে, তা পিছিয়ে দেওয়া তারিখে শুক্র ও শনিবার। গত ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন হরতাল থাকায় পরের শুক্রবার পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১০ মার্চ।