হরতালেও ভর্তি পরীক্ষা হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার হরতালের মধ্যেও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল। হরতাল থাকলেও পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রথম শিফটে এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পরীক্ষা শিফটে অনুষ্ঠিত হবে। জোড় ও বিজোড় রোল নম্বর অনুযায়ী দুই ভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।