হরতালের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়জুড়ে বাঁধভাঙা উল্লাস। বাজছিল ড্রাম। একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ করছিল। চলছিল মিষ্টি খাওয়ার ধুম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছিল এ রকমই চিত্রশুধু আইডিয়াল স্কুল নয়, এসএসসিতে ভালো ফল করায় রাজধানীর অনেক বিদ্যালয়েই ছিল আনন্দ উৎসব। গতকাল এসএসসির ফল প্রকাশ করা হয়। এবার অতীতের সব মাইলফলক ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছে শিক্ষার্থীরা। সব সূচকেই ভালো করেছে তারা।এবার ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হওয়া মতিঝিলের আইডিয়াল স্কুলে গিয়ে আনন্দের মাঝে তথ্য নিয়ে জানা যায়, এই প্রতিষ্ঠান থেকে এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৯ জন। গড় পাসের হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। বিদ্যালয়টির মোট এক হাজার ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ১৯৫ জন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম হয়েছি। হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনে পাঠপরিকল্পনায় অনিশ্চয়তা দেখা দেয়। ফলে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়ে। তার পরও তারা ভালো ফল করেছে।’বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্র শেখ আসিব আনজুম বলে, ‘বিদ্যালয়ের এ সাফল্য আমাদের সবার চেষ্টায় সম্ভব হয়েছে।’গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে চলছে মিষ্টি খাওয়ার ধুম। ছাত্রীরা ঢোল বাজিয়ে আনন্দ ভাগাভাগি করছে। আর  পাশে অভিভাবকেরা মুগ্ধ হয়ে দেখছেন সন্তানের ভালো ফল করার আনন্দ।এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডে দ্বিতীয় হয়েছে। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৩৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৬৫ জন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে ছাত্রীদের অনেক কষ্ট হয়েছে পরীক্ষা দিতে। এর পরও তারা ভালো করেছে। সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা।ঢাকা বোর্ডে এবার তৃতীয় হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি আগের প্রথম হওয়া থেকে ছিটকে পড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। ঢাকা বোর্ডে চতুর্থ হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এই প্রতিষ্ঠানের ৪৮৭ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন।