হাজী দানেশে ভর্তি পরীক্ষা শুরু ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার আটটি অনুষদের অধীনে ২০টি বিষয়ে মোট ১ হাজার ৯৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
আগামী ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্যাদি http://www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।