হাজীগঞ্জ মডেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলায় সেরা ফল করেছে হাজীগঞ্জ মডেল কলেজ। কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডে চতুর্থ অবস্থানে রয়েছে। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৬৮ জন পরীক্ষার্থী। এদিকে ৯৮টি জিপিএ-৫ পেয়ে কারিগরি শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে কলেজটি। কলেজের অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী জানান, এ বছর তাঁর কলেজ থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৬৫ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞানে ১৯৮ জন, ব্যবসায় শিক্ষায় ১৪৫ জন এবং মানবিকে ২৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ২১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন।