সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৪এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-২অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ইসলামে বৃক্ষরোপণকে কেন উত্সাহিত করা হয়েছে?উত্তর: পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে মানুষের প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত বর্ষিত হয়। তা ছাড়া বৃক্ষ রোপণ করলে আল্লাহ তাআলার আদেশ পালন করা হয়। এসব কারণে বৃক্ষরোপণকে ইসলামে উত্সাহিত করা হয়েছে।প্রশ্ন: হালাল বলতে কী বোঝো?উত্তর: হালাল অর্থ বৈধ, সিদ্ধ বা অনুমোদিত বিষয়। ইসলামি শরিয়তের পরিভাষায়, যেসব বিষয় বৈধ হওয়া আল-কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, তাকে হালাল বলা হয়।প্রশ্ন: কিয়াস বলতে কী বোঝো?উত্তর: কিয়াস শব্দের অর্থ হলো অনুমান করা, পরিমাপ করা, তুলনা করা ইত্যাদি। আল-কোরআন ও সুন্নাহয় পাওয়া মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন সমস্যার সর্বসম্মত সমাধান বের করার পদ্ধতি হলো কিয়াস।প্রশ্ন: মুসলমানদের কেন শরিয়ত অনুসরণ করতে হয়?উত্তর: শরিয়ত ইসলামের একটি মৌলিক বিষয়। শরিয়ত অবিশ্বাসকারী ব্যক্তি কাফের। যারা শরিয়ত অনুসরণ করে না, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। তাই শরিয়ত অনুসরণ করা মুসলমানদের জন্য অপরিহার্য।প্রশ্ন: আল-কোরআন সংরক্ষণপ্রক্রিয়ায় সন্দেহ করা যায় না কেন?উত্তর: আল-কোরআন সংরক্ষণের ব্যাপারে কোনো সন্দেহ করা যায় না। কেননা, রাসূল (সা.)-এর যুগেই পবিত্র কোরআন সংরক্ষিত হতে থাকে। কোরআনের যে অংশ নাজিল হতো, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সঙ্গে সঙ্গে তা মুখস্থ করতেন। সাহাবিগণকেও তা মুখস্থ করার নির্দেশ দিতেন। তাই পবিত্র কোরআন সংরক্ষণ প্রক্রিয়ায় সন্দেহ করা যায় না।প্রশ্ন: সূরা আল-কদর কী উদ্দেশ্যে নাজিল হয়?উত্তর: লাইলাতুল কদরের ইবাদত এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এ রাত্রে ফেরেশতাগণ আল্লাহ তাআলার অনুমতিক্রমে দুনিয়াতে অবতরণ করেন। আর ওই রাত্রে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত পূর্ণ শান্তি বিরাজ করে। এসব কারণেই লাইলাতুল কদরের রাত মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ।প্রশ্ন: মানুষের জীবনে হাদিস অনুসরণের প্রয়োজনীয়তা লেখো।উত্তর: কোরআন মাজিদে আল্লাহপাক ইসলামি শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধের বিধিবিধান বর্ণনা করেছেন। কিন্তু এ বিষয়গুলোর স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে হাদিস শরিফে। এ জন্য মানুষের জীবনে হাদিস অনুসরণের গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: সালাত আদায় করা বলতে কী বোঝো?উত্তর: সালাত আদায়ের মাধ্যমে মুসলিমদের জীবন থেকে অশ্লীল ও অন্যায় কাজ দূরীভূত হয়। সুতরাং সালাত আদায় করা বলতে আল্লাহ তাআলার প্রতি বান্দার আনুগত্য প্রদর্শনকে বোঝায়।প্রশ্ন: ইজমা বলতে কী বোঝো?উত্তর: ধর্মীয় ও পার্থিব যেকোনো বিষয়ে মহানবী (সা.)-এর পরের যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মোজতাহিদদের কোরআন ও সুন্নাহ-সমর্থিত এবং সর্বসম্মত মতৈক্যের নাম ইজমা।প্রশ্ন: হারাম বলতে কী বোঝো?উত্তর: যেসব বিষয় কোরআন-হাদিস দ্বারা পরিষ্কারভাবে অবৈধ প্রমাণিত, তাকে হারাম বলা হয়। আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.) যেসব কাজ বা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন, তা-ই হারাম।