হিংসা করা ভালো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-১প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ২ × ৫ = ১০। নিচে ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো।উৎসব = শীতকালে জমে ওঠে পিঠাপুলির উৎসব।জুম চাষ = চাকমারা পাহাড়ে জুম চাষ করে।ইঙ্গিত = বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট।স্বর্গ = ভালো কাজ করলে স্বর্গে যেতে পারো।মৃৎশিল্প = পোড়ামাটির ফলকগুলো বাংলার প্রাচীন মৃৎশিল্প।জ্ঞানী = জ্ঞানী মানুষের ভালো-মন্দ বোঝার ক্ষমতা বেশি।সুখী = শুধু অর্থ মানুষকে সুখী করতে পারে না।হিংসা = হিংসা করা ভালো নয়।রাষ্ট্রভাষা = বাংলা আমাদের রাষ্ট্রভাষা।বীরশ্রেষ্ঠ = মুক্তিযুদ্ধে সাতজন সৈনিক বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন।কলকল = কলকল শব্দ করে নদীর পানি বয়ে চলেছে।প্রকৃতি = প্রতিটি ঋতুতে প্রকৃতিতে পরিবর্তন আসে।জোছনা = পূর্ণিমার সময় জোছনার আলোয় ভরে যায় সারা পৃথিবী।চুম্বক = কম্পাস তৈরিতে চুম্বক ব্যবহূত হয়।আগ্রহ = ক্রিকেট খেলার প্রতি তামিমের আগ্রহ বেশি।বারবার = বারবার বলার পরও নবীন কাজটি করেনি।অদৃশ্য = হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল।নাড়াচাড়া = কাচের গ্লাসগুলো সাবধানে নাড়াচাড়া করবে।সততা = সততার মূল্য অনেক।সৎ = সৎ মানুষকে সবাই ভালোবাসে।অন্ন = গরিবকে অন্ন দান করো।আলগা = খাঁচার দরজা আলগা পেয়ে টিয়া পাখি উড়ে গেছে।অশ্রুসজল = বিন্দু অশ্রুসজল চোখে আমার কাছে এল।পারাবার = নীল পারাবারের কোনো সীমানা নেই।সোহাগ = ছেলেকে শাসনের পাশাপাশি সোহাগও করা উচিত।প্রাচীর = ওই বাড়ির প্রাচীরটা পুরনো।নয়ন = নয়ন মেলে দেখিতে চাই পৃথিবীর সব আলো।শোকে = মাকে হারিয়ে ছেলেটি শোকে বিহ্বল।হইহই = হইহই করে সবাই ছুটে এল।ঝনঝন = ঝনঝন করে কাচের জিনিসপত্র ভেঙে গেল।কনকন = এবার কনকনে শীত পড়েছে।ভনভন = মাথাটা হঠাৎ ভনভন করে ঘুরছে।শনশন = শনশন করে বইছে ঝোড়ো বাতাস।হাসি-হাসি = তোমাকে আজ হাসি-হাসি লাগছে কেন?রাশি-রাশি = কক্সবাজার সমুদ্রসৈকতে রাশি-রাশি বালু কণা আছে।কচি-কচি = বর্ষায় গাছ কচি-কচি পাতায় ভরে গেছে।লাল-লাল = কৃষ্ণচূড়াগাছ ভরে গেছে লাল-লাল ফুলে।ভয়-ভয় = রাতের আঁধারে ভয়-ভয় করছে।প্রত্যহ = করিম প্রত্যহ দেরি করে স্কুলে আসে।গর্ব = গর্ব করা ভালো না।রাত-দিন = লোকটি রাত-দিন পরিশ্রম করে।চিরকাল = তোমার উপকারের কথা চিরকাল মনে রাখব।নিরীহ = জিরাফ একটা নিরীহ প্রাণী।বাছবিচার = বাছবিচার করে বন্ধুত্ব করা উচিত।একাকার = না বুঝে কাজগুলো একাকার কোরো না।মানুষখেকো = আফ্রিকার বনে অনেক মানুষখেকো প্রাণী আছে।পাজি = ছেলেটা বেশ দুষ্টু এবং পাজি।প্যাঁচা = প্যাঁচা চুপচাপ গাছে বসে থাকে।কলকাকলি = ভোরবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।জনপদ = বুড়িগঙ্গা নদীতীরে এককালে সমৃদ্ধ জনপদ ছিল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল