সংক্ষেপে উত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: হিজরি সাল কোন মতে গণনা করা হয়?উত্তর: হিজরি সাল চান্দ্রমতে গণনা করা হয়প্রশ্ন: সৌর বছর অপেক্ষা হিজরি বছর কত দিন কম হয়?উত্তর: সৌর বছর অপেক্ষা হিজরি বছর ১১ দিন কম হয়।প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস কোনটি?উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম।প্রশ্ন: হিজরি সালের শেষ মাসের নাম কী?উত্তর: হিজরি সালের শেষ মাসের নাম জিলহজ।প্রশ্ন: হিজরিমতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়।উত্তর: হিজরিমতে সূর্যাস্ত থেকে দিন ও তারিখ শুরু হয়।প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?উত্তর: এখানে, ৪)৯৬(২৪ ৮ ১৬ ১৬ ০(১৯৯৬ সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি অর্থাৎ ৯৬ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য, তাই প্রদত্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।) এ জন্য বছরটি অধিবর্ষ। সুতরাং ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।প্রশ্ন: ১৯৯৮ সাল কি অধিবর্ষ?উত্তর: এখানে, ৪)৯৮(২৪ ৮ ১৮ ১৬ ২(১৯৯৮ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি অর্থাৎ ৯৮ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়, তাই প্রদত্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়।)সুতরাং, ১৯৯৮ সাল অধিবর্ষ নয়।প্রশ্ন: ২০০০ সাল কী অধিবর্ষ?উত্তর: এখানে, ২০০০ সংখ্যাটির একক ও দশক উভয় স্থানের অঙ্ক ০, এবং প্রথম দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ২০, যা ৪ দ্বারা বিভাজ্য। কাজেই ২০০০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং, ২০০০ সাল অধিবর্ষ।প্রশ্ন: এক দশক বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে এক দশক ধরা হয়। যেমন, ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।প্রশ্ন: এক যুগ বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১২ বছর সময়কালকে এক যুগ ধরা হয়। যেমন, ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ।প্রশ্ন: শতাব্দী বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১০০ বছর সময়কালকে এক শতাব্দী ধরা হয়। যেমন, ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময় বিংশ শতাব্দী।প্রশ্ন: কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রথম শতাব্দী।উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী।