হিন্দু ধর্মশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায়ের ‘স্রষ্টা ও সৃষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ‘রাজা রন্তিদেবের জীবসেবা’ গল্পটি নিজের ভাষায় লেখ।উত্তর: পুরাকালে রন্তিদেব নামে এক ধার্মিক রাজা ছিলেন। একবার তিনি অযাচক ব্রত শুরু করলেন। এ ব্রতের নিয়ম হলো, কারও কাছে ভিক্ষা চাওয়া যাবে না, যদি কেউ ইচ্ছা করে কিছু দান করে তবে তা দিয়েই বাঁচতে হবে।ব্রত পালনের সময় রাজা রন্তিদেবের ৪৮ দিন অনাহারে কাটল। কেউ কিছু খেতে দিল না। ৪৯ দিনের দিন তিনি কিছু অন্ন আর পায়েস পেলেন। তিনি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় এক কঙ্কালসার ব্যক্তি একটি রোগা কুকুরসহ তাঁর কাছে এসে উপস্থিত হলো এবং খাদ্য প্রার্থনা করল। রাজা রন্তিদেব নিজে অভুক্ত থেকে সমুদয় খাদ্যবস্তু সেই লোকটা এবং তার সঙ্গী কুকুরটাকে দান করলেন।কিন্তু হঠাৎ তিনি দেখলেন সেই লোকটি এবং কুকুরটি নেই, তাঁর সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণ। রন্তিদেব বুঝতে পারলেন, জীবসেবার মধ্য দিয়ে স্বয়ং ভগবানকেই সেবা করা হয়।# সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: ‘সর্বভূতে ঈশ্বর’—এ কথাটির অর্থ কী?উত্তর: সর্বভূতে ঈশ্বর—কথাটির অর্থ হলো ঈশ্বর সকল প্রাণের বীজ বা উৎসস্বরূপ। অর্থাৎ তিনি সকল জীবের মধ্যই বিরাজ করেন।প্রশ্ন: ঈশ্বর কোন রূপে জীবের মধ্যে অবস্থান করেন?উত্তর: ঈশ্বর আত্মারূপে ও চেতনারূপে সকল জীবের মধ্যে অবস্থান করেন।প্রশ্ন: জীবকে সেবা করলে কার সেবা করা হয়?উত্তর: জীবকে সেবা করলে স্বয়ং ঈশ্বরেরই সেবা করা হয়।প্রশ্ন: অযাচক ব্রত কী?উত্তর: অযাচক ব্রত হচ্ছে, কারও কাছে ভিক্ষা চাওয়া যাবে না। লোকে ইচ্ছা করে, দয়া করে যা দেবে তা দিয়েই জীবন বাঁচাতে হবে।প্রশ্ন: শূন্যস্থান পূরণ কর।ক. আমরা জানি — সর্বশক্তিমান।খ. — খল্বিদং ব্রহ্ম।গ. সকল জীবের মধ্যে ঈশ্বর —।ঘ. সীমার মাঝে — তুমি।ঙ. ব্রত পালনের সময় রাজা রন্তিদেবের — দিন অনাহারে কাটল।চ. সবাইকে ভালোবাসলে — ভালোবাসা হয়।ছ. জীবে — করে সেই জন।উত্তর: ক. ঈশ্বর খ. সর্বং গ. আছেন ঘ. অসীম ঙ. ৪৮ চ. ঈশ্বরকে ছ. প্রম।প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের সঙ্গে মিলাও।বামক) সব কিছুর স্রষ্টাখ) ঈশ্বর সব প্রাণেরগ) জীবকে সেবা করলেওঘ) সবাইকে ভালোবাসলেঙ) বাড়িতে পোষা জীবজন্তুরচ) লোকটার সঙ্গে ছিলডানবীজঈশ্বরকে ভালোবাসা হয়পরিচর্যা করবঈশ্বরঈশ্বরের সেবা করা হয়একটা কুকুররন্তিদেবউত্তর: ক. সব কিছুর স্রষ্টা ঈশ্বরখ. ঈশ্বর সব প্রাণের বীজগ. জীবকে সেবা করলেও ঈশ্বরের সেবা করা হয়ঘ. সবাইকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়ঙ. বাড়িতে পোষা জীবজন্তুর পরিচর্যা করবচ. লোকটার সঙ্গে ছিল একটা কুকুর।