হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ এরকম কিছু নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-২
২৪। বরাহরূপী শ্রীবিষ্ণু দৈত্যরাজ — হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন।
উত্তর: হিরণ্যাক্ষকে।
২৫। প্রহ্লাদ ছিলেন —।
উত্তর: বিষ্ণুভক্ত।
২৬। নৃ মানে —। উত্তর: মানুষ।
২৭। বলি নামের অসুরদের এক রাজা দেবতাদের কাছ থেকে — কেড়ে নেন।
উত্তর: স্বর্গরাজ্য।
২৮। বলি ছিলেন একজন বড়—।
উত্তর: দাতা।
২৯। ভৃগুরাম ছিলেন মহাদেবের —।
উত্তর: উপাসক।
৩০। পরশু মানে —। উত্তর: কুঠার।
৩১। — যুগে রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন।
উত্তর: ত্রেতা।
৩২। শ্রীবিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে — নামে আবির্ভূত হন।
উত্তর: রাম।
৩৩। বন থেকে রাবণ — হরণ করেন।
উত্তর: সীতাকে।
৩৪। বলরাম ছিলেন — শ্রেষ্ঠ বীর।
উত্তর: গদাযুদ্ধে।
অধ্যায়-৩
১। হিন্দুধর্ম পৃথিবীর — ধর্মসমূহের অন্যতম।
উত্তর: প্রাচীনতম।
২। হিন্দু শব্দের উত্পত্তি — দ্বারা।
উত্তর: পারসিকদের।
৩। বর্তমান — প্রাচীন নাম ছিল পারস্য।
উত্তর: ইরানের।
৪। ভারতবর্ষের আরেক নাম—।
উত্তর: হিন্দুস্থান।
৫। হিন্দুধর্মের প্রাচীন নাম—।
উত্তর: সনাতন ধর্ম।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
বিনয় চন্দ্র পাল, শিক্ষক