শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ এরকম কিছু নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৩
৬। সনাতন শব্দের অর্থ —। উত্তর: চিরন্তন।
৭। যা ছিল, আছে ও থাকবে তাই —।
উত্তর: চিরন্তন।
৮। হিন্দুধর্মকে — বলা হয়। উত্তর: বৈদিক।
৯। — হিন্দুধর্মের মূলভিত্তি। উত্তর: বেদ।
১০। বেদ দুটি কাণ্ডে বিভক্ত — ও —।
উত্তর: জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড।
১১। পুরাণ শব্দের অর্থ —।
উত্তর: প্রাচীন।
১২। বৈদিক যুগের পরে আসে — যুগ।
উত্তর: পৌরাণিক।
১৩। নিত্যকর্ম—একটি অঙ্গ। উত্তর: ধর্মচর্চার।
১৪। — ফলে শরীর ও মন সুস্থ থাকে।
উত্তর: নিত্যকর্মের।
১৫। নিত্যকর্মের ফলে — শেখা যায়।
উত্তর: নিয়মানুবর্তিতা।
১৬। আমরা সবাই নিয়মিত — করব।
উত্তর: নিত্যকর্ম।
১৭। হিন্দুধর্মের লোকেরা— বিশ্বাস করে।
উত্তর: আত্মায়।
১৮। প্রত্যেক জীবের মধ্যে — আছে।
উত্তর: আত্মা।
১৯। স্বর্গে রয়েছে অনন্ত —। উত্তর: সুখ।
২০। পাপ হচ্ছে — কাজের ফল। উত্তর: খারাপ।
২১। স্বর্গ হলো — বাসস্থান। উত্তর: দেবতাদের।
২২। — হলো দেবতাদের রাজা। উত্তর: ইন্দ্র।
২৩। ইন্দ্রের রাজধানীর নাম — ।
উত্তর: অমরাবতী।
২৪। — হচ্ছে ভীষণ কষ্টের জায়গা।
উত্তর: নরক।
২৫। মোক্ষ শব্দের অর্থ —। উত্তর: মুক্তি।
২৬। কর্মফল ভোগ করার জন্য জীবের — হয়।
উত্তর: পুনর্জন্ম।
২৭। ধর্মগ্রন্থ পাঠ করলে আমাদের — হয়।
উত্তর: কল্যাণ।
২৮। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো — ।
উত্তর: বেদ।
২৯। বেদ হলো ঈশ্বরের — । উত্তর: বাণী।
৩০। বেদ-এর আরেক নাম — । উত্তর: শ্রুতি।
# বাকি অংশ ছাপা হবে রোববার
শিক্ষক