হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ এরকম কিছু নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৩
৩২। মূল পুরাণ — খানা। উত্তর: ১৮।
৩৩। উপপুরাণ — খানা। উত্তর: ১৮।
৩৪। পুরাণের রচয়িতা — । উত্তর: ব্যাসদেব।
৩৫। গীতার পুরো নাম — ।
উত্তর: শ্রীমদ্ভগবদ্গীতা।
৩৬। শ্রদ্ধাবান ও সংযমীরাই — লাভ করে।
উত্তর: জ্ঞান।
৩৭। গীতা হচ্ছে সব শাস্ত্রের — । উত্তর: সার।
৩৮। উত্তানপাদ নামে এক — ছিলেন।
উত্তর: রাজা।
৩৯। ধ্রুব মাকে খুব — করত। উত্তর: শ্রদ্ধা।
৪০। ধ্রুব ভক্তিভরে শ্রীহরিকে — করল।
উত্তর: প্রণাম।
৪১। পিতা-মাতাকে — করতে হবে।
উত্তর: শ্রদ্ধা।
৪২। স্বামী প্রণবানন্দ — জেলায় জন্মগ্রহণ করেন।
উত্তর: মাদারীপুর।
৪৩। স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম — ।
উত্তর: বিনোদ।
৪৪। বিনোদ ছোটবেলা থেকেই — ভক্ত ছিলেন।
উত্তর: শিবের।
৪৫। বিনোদের পরিচয় হয় তপস্বী — হিসেবে।
উত্তর: ব্রহ্মচারী।
৪৬। ১৯২১ সালে — অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। উত্তর: সুন্দরবন।
৪৭। বিনোদ স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের নিকট — ধর্মে দীক্ষা নেন। উত্তর: সন্ন্যাস।
৪৮। ভগিনী নিবেদিতা ১৮৬৭ সালে — জন্মগ্রহণ করেন। উত্তর: আয়ারল্যান্ডে।
৪৯। স্বামী বিবেকানন্দ মার্গারেটের নাম দেন — ।
উত্তর: ভগিনী নিবেদিতা।
৫০। ভগিনী নিবেদিতা ১৮৯৭ সালে ইংল্যান্ড থেকে — চলে আসেন। উত্তর: ভারতে।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতাকে নাম দিয়েছিলেন —। উত্তর: লোকমাতা।
৫২। ভগিনী নিবেদিতা মারা যান — সালে।
উত্তর: ১৯১১।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক