হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত মডেল টেস্ট ৬
পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক।]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০৪০
১) ব্রাহ্মণের সংসার চালানোর একমাত্র উপায় ছিল—
ক. পূজা খ. কীর্তন গ. উঞ্ছবৃত্তি ঘ. ধর্মকথা
২) ‘জীবের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হন’—এখানে ঈশ্বরের কোন রূপ প্রকাশ পেয়েছে?
ক. আত্মা খ. দেব-দেবী গ. অবতার ঘ. মহাপুরুষ
৩) আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কীভাবে?
ক. ঈশ্বরের সেবা করে খ. সমাজের সেবা করে
গ. অতিথির সেবা করে ঘ. আত্মীয়ের সেবা করে
৪) অদ্বিতীয় ঈশ্বরের সাকার রূপ বলতে আমরা কী বুঝি?
ক. দেব-দেবী খ. গুণীজন গ. অবতার ঘ. মহাপুরুষ
৫) অবতার পুরুষেরা যুগে যুগে অবতীর্ণ হয়ে কী করে বলে তুমি মনে করো?
ক. ভোগবিলাস করেন খ. লীলা করেন
গ. অত্যাচারীদের ধ্বংস করেন ঘ. সাধুদের ধ্বংস করেন
৬) ‘আর আছে?’ অতিথি ব্রাহ্মণের এমন উক্তির পর কার ভাগের ছাতু অতিথির পাতে পরিবেশন করা হলো?
ক. ব্রাহ্মণের খ. ব্রাহ্মণ-পত্নীর
গ. ব্রাহ্মণের পুত্রবধূর ঘ. ব্রাহ্মণের ছেলের
৭) উপাসনার মাধ্যমে আমাদের মনে কেমন ভাব আসে?
ক. বিক্ষিপ্ত ভাব খ. উদার ভাব
গ. গম্ভীর ভাব ঘ. ঈশ্বরের প্রতি আনুগত্য ভাব
৮) হিন্দুধর্মের মূল লক্ষ্য কী?
ক. ভোগ খ. ত্যাগ গ. স্বর্গলাভ ঘ. মোক্ষলাভ
৯) আত্মার নতুন দেহ ধারণকে আমরা কী বলি?
ক. পরলোক খ. অন্যলোক গ. জন্মান্তর ঘ. মৃত্যু
১০) হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ নিচের কোনটি?
ক. বেদ খ. পুরাণ গ. গীতা ঘ. রামায়ণ
১১) ‘ধ্রুব, তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি’—এখানে কার মুগ্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ক. শিব খ. শ্রীহরি গ. শ্রীবিষ্ণু ঘ. শ্রীকৃষ্ণ
১২) মহাপুরুষ ও মহীয়সী নারীদের লক্ষ্য-উদ্দেশ্য কী?
ক. অর্থনৈতিক উন্নতি খ. নিজের উন্নতি
গ. পরের কল্যাণ ঘ. বিশৃঙ্খলা
১৩) ‘বিনোদের পরিচয় হয় তপস্বী ব্রহ্মচারী হিসেবে’— এখানে ‘তপস্বী ব্রহ্মচারী’ দ্বারা আমরা কী বুঝতে পারি?
ক. চুল লম্বা ও দাড়ি লম্বা খ. তপস্যায় যিনি মগ্ন থাকেন
গ. যিনি সাধনা করেন না ঘ. যিনি কীর্তন করে ঘুরে বেড়ান
১৪) নিবেদিতার স্বাস্থ্য ভেঙে যাওয়ার কারণ কী?
ক. দেশের কাজ ও গ্রন্থ রচনা খ. অতিরিক্ত খাবার গ্রহণ গ. উপোস থাকা ঘ. শরীরের যত্ন না নেওয়া
১৫) মানুষের চরিত্রকে উন্নত করে—
ক. ধনদৌলত খ. জমিজমা গ. শিষ্টাচার ঘ. বংশগৌরব
১৬) বিপুর চরিত্র সুন্দর, উন্নত ও পবিত্র। তার মধ্যে কোন গুণটি আছে বলে তুমি মনে করো?
ক. শিষ্টাচার খ. পরমতসহিষ্ণুতা
গ. বন্ধুপ্রীতি ঘ. স্বজনপ্রীতি
১৭) ঐক্য বা সংহতির সূত্র হিসেবে কোনটিকে মনে করো?
ক. পরমতসহিষ্ণুতা খ. একতাবদ্ধ
গ. শৃঙ্খলতা ঘ. সামাজিকতা
১৮) কারও প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে—
ক. নিজের সম্মান বাড়ানো খ. ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন গ. অর্থনৈতিকভাবে উন্নতি
ঘ. সুনাম বাড়ানো
১৯) পরিমিত আহার গ্রহণ ও উপোসের মাধ্যমে আমরা কী শিখতে পারব বলে মনে করো?
ক. সংযম খ. সাধনা
গ. পূজার নিয়ম
ঘ. সাধনার নিয়ম
২০) পরিমিত আহার গ্রহণ ও উপবাস আমাদের কী শেখায়?
ক. ব্যায়াম খ. সংযম গ. আচার ঘ. আচরণ
২১) যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতিকে আমরা কী হিসেবে জানি?
ক. নিয়ম খ. নীতি গ. আসন ঘ. সংস্কার
২২) অজিত তার পা দুটো সোজা করে ধীরে ধীরে ওপরে তোলে। তার এ আসনকে আমরা বলব—
ক. গোমুখাসন খ. বজ্রাসন গ. পদহস্তান ঘ. সর্বাজ্ঞাসন
২৩) আমরা পৃথিবীর নির্দিষ্ট একটি ভূখণ্ডে জন্মগ্রহণ করলে সেটি আমাদের কী হবে
ক. দেশ খ. নিজ এলাকা গ. নিজ গ্রাম ঘ. নিজের সমাজ
২৪) ঐতিহ্য ও সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে নিচের কোনটিকে তুমি মনে করো?
ক. মহালয়া খ. আনুষ্ঠানিকতা গ. শ্রদ্ধানুষ্ঠান ঘ. যজ্ঞ
২৫) নেড়ার ঘর পোড়ানোর পর নিচের কোনটি হয়?
ক. রাধাকৃষ্ণের পূজা খ. মা কালীর পূজা
গ. শিবের পূজা ঘ. গোবিন্দের পূজা
২৬) প্রহ্লাদের পিতার নাম কী?
ক. হিরণ্যাক্ষ খ. সত্যব্রত গ. হিরণ্যকশিপু ঘ. গৌতমবুদ্ধ
২৭) রাজা কমণ্ডলুতে করে মাছটিকে কী করলেন?
ক. ফেলে দিলেন খ. অন্যজনকে দিয়ে দিলেন
গ. পুকুরে ছেড়ে দিলেন ঘ. বাড়ি নিয়ে এলেন
২৮) হিন্দু শব্দের উত্পত্তি কাদের দ্বারা?
ক. ফরাসিদের খ. পারসিকদের
গ. হুনদের ঘ. আফগানদের
২৯) দেহ জীর্ণ বা পুরোনো হলে কী হয়?
ক. জন্ম হয় খ. পুনর্জন্ম হয়
গ. মৃত্যু হয় ঘ. রোগশোক হয়
৩০) হিন্দুধর্মের প্রধান আদর্শ কী?
ক. নিজের কল্যাণ খ. জগতে সবার কল্যাণ
গ. কিছু কিছু লোকের কল্যাণ ঘ. পুণ্যবানদের কল্যাণ
৩১) সামবেদ সংহিতার মন্ত্রগুলো কেমন?
ক. কবিতার মতো খ. গানের মতো
গ. গল্পের মতো ঘ. সাহিত্যের মতো
৩২) ভগিনী নিবেদিতার জন্মস্থান কোথায়?
ক. স্কটল্যান্ডে খ. আয়ারল্যান্ডে
গ. লন্ডনে ঘ. সুইজারল্যান্ডে
৩৩) ‘ভারত সেবাশ্রমের’ প্রতিষ্ঠাতা কে?
ক. স্বামী প্রণবানন্দ খ. স্বামী বিবেকানন্দ
গ. ঋষি অরবিন্দ ঘ. প্রভু জগদ্বন্ধু
৩৪) ছোট মনে কী করা যায় না?
ক. কাজ খ. অহংকার গ. কর্তব্য ঘ. ঘৃণা
৩৫) যোগসাধনার পদ্ধতি কারা উদ্ভাবন করেছিলেন?
ক. রাজারা খ. দেবতারা গ. মুনি-ঋষিরা ঘ. অসুরেরা
৩৬) প্রতিবার আসন অভ্যাসের পর কী করতে হয়?
ক. বজ্রাসন খ. সুখাসন গ. ভূজাজ্ঞাসন ঘ. শবাসন
৩৭) দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসা কী?
ক. আবেগ খ. দয়া
গ. মমতা ঘ. দেশপ্রেম
৩৮) মা বিদুলার কথায় সঞ্জয়ের কী হয়েছিল?
ক. ভ্রান্তি দূর হয়েছিল
খ. রাগান্বিত হয়েছিল
গ. ভয়ে কেঁপে উঠেছিল
ঘ. অন্যত্র চলে গিয়েছিল
৩৯) চৈত্রসংক্রান্তির একটি ধর্মীয় অনুষ্ঠান—
ক. দুর্গাপূজা খ. হালখাতা
গ. শিবের গাজন ঘ. মনসাপূজা
৪০) সাধু-সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?
ক. সেবাশ্রম খ. উপাসনালয়
গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র ঘ. মন্দির
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১১০১০
ক. ঈশ্বরের কোনো — নেই।
খ. ঈশ্বর নিরাকার, তবে তিনি — হতে পারেন।
গ. বিভিন্ন মুনি-ঋষি — বাণীসমূহ দর্শন করেছেন।
ঘ. সকল মানুষের মধ্যে রয়েছে —।
ঙ. হিংসা মানুষের — ছোট করে দেয়।
চ. প্রতিবার অভ্যাসের পর ত্রিশ সেকেন্ড —।
ছ. দেশ ও জাতির উন্নয়নে — গুরুত্ব অপরিসীম।
জ. একেক দেব বা দেবীর —।
ঝ. মার্গারেটকে শান্তি দেয় — ধর্মমত।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো:
১১০ = ১০
ক. শিষ্টাচার কাকে বলে?
খ. জন্মান্তর কাকে বলে?
গ. উপাসনা কাকে বলে?
ঘ. আমরা কার সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি?
ঙ. যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি—এ কথা কে এবং কাকে বলেছিলেন?
চ. বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন?
ছ. শরীর সুস্থ রাখার একটি উপায় লেখো।
জ. রানি বিদুলা পুত্রকে ভর্ত্সনা করলেন কেন?
ঝ. ভালো কাজ কী? তার ফলে কী হয়?
ঞ. আমাদের মাথা নত হয়ে আসে কেন?

৪। ক, খ ও গ নং প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫৮ = ৪০
ক. আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব? পাঁচটি বাক্যে লেখো।
খ. পরিমিত আহার বলতে কী বোঝায়—এ সম্পর্কে পাঁচটি বাক্যে লেখো।
গ. আমরা দেশকে ভালোবাসব কেন? পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
ঘ. নিত্য কর্ম কী? যেকোনো চারটি নিত্যকর্মের কথা লেখো।
ঙ. শিকাগোতে বিবেকানন্দ হিন্দুধর্ম সম্পর্কে যা বলেছিলেন, তা তোমার পাঠ্যপুস্তক অনুসারে নিজের ভাষায় লেখো।
চ. বশিষ্ঠ কীভাবে বিশ্বামিত্রকে আপ্যায়ন করলেন?
ছ. পরমতসহিষ্ণুতার গুরুত্ব বুঝিয়ে লেখো।
জ. দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়? বুঝিয়ে লেখো।
ঝ. ‘ধর্মসংগীতের মধ্য দিয়ে শিল্পচর্চার ঐতিহ্য প্রকাশ পেয়েছে।’—কীভাবে?
ঞ. দোলযাত্রা উত্সবের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
মডেল টেস্টটি তৈরি করেছেন বিনয় চন্দ্র পাল