হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ এরকম কিছু নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৫
১২। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও — প্রয়োজন।
উত্তর: পরমতসহিষ্ণুতা।
১৩। ঐক্যর একটি সূত্র হচ্ছে—।
উত্তর: পরমতসহিষ্ণুতা।
১৪। সবাই সব বিষয়ে — হবে, তা আশা করা যায় না। উত্তর: একমত।
১৫। ধর্মচর্চার নিজস্ব পথ ও — আছে।
উত্তর: পদ্ধতি।
১৬। নিজের মতে স্থির থেকেও পরের মতকে — করা যায়। উত্তর: শ্রদ্ধা।
১৭। আমরা প্রতিনিয়ত শিষ্টাচারের — করব। উত্তর: অনুশীলন।

অধ্যায়-৬
১। — ব্যক্তি সকলের শ্রদ্ধা পান। উত্তর: অহিংস।
২। হিংসা মানুষের মনকে — করে দেয়। উত্তর: ছোট।
৩। ছোট মনে — কাজ করা যায় না।
উত্তর: বড়।
৪। বড় হতে হলে আমাদের — হতে হবে। উত্তর: অহিংস।
৫। অহিংস ব্যক্তি অন্যের সুখে ঈর্ষা করেন না, বরং — পান।
উত্তর: সুখ।
৬। অহিংস মনোভাব ও আচরণ একটি — গুণ। উত্তর: মহত্।
৭। বশিষ্ঠ নামে একজন — ছিলেন। উত্তর: ঋষি।
৮। সাধনা করে বিশ্বামিত্র—হয়েছিলেন।
উত্তর: রাজর্ষি।
৯। ব্রহ্মর্ষি হওয়া খুব — ব্যাপার নয়। উত্তর: সহজ।
১০। — জীবনে অনেক বড় হতে পারেন। উত্তর: অহিংস ব্যক্তি।
১১। বশিষ্ঠের আশ্রমে একটি — ছিল।
উত্তর: কামধেনু।
১২। যুদ্ধে বিশ্বামিত্রের — হলো।
উত্তর: পরাজয়।
১৩। বশিষ্ঠের — বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হয়েছিলেন। উত্তর: আর্শীবাদে।
১৪। যাঁরা মহত্ তাঁরা কখনই — কথা ভাবেন না। উত্তর: নিজের।
১৫। পরের মঙ্গল করার মনোভাবকে বলে —। উত্তর: পরোপকার।
১৬। পরোপকার করা — একটি অঙ্গ।
উত্তর: ধর্মের।
১৭। জীবের — করা মানেই ঈশ্বরের সেবা করা।
উত্তর: উপকার।
১৮। জীবের সেবা করলে ঈশ্বর — হন।
উত্তর: সন্তুষ্ট।
১৯। মহাভারতের কৌরব ও পাণ্ডবদের মধ্যে ভীষণ—ছিল।
উত্তর: শত্রুতা।
২০। কৌরবরা ছিল—প্রকৃতির।
উত্তর: দুষ্ট।
২১। দ্বিতীয় ভীম ছিলেন খুব—।
উত্তর: শক্তিশালী।
২২। ভীম রাক্ষসটাকে—ফেললেন।
উত্তর: মেরে।
২৩। পাণ্ডবেরা ব্রাহ্মণবেশে—নগরে বাস করতেন।
উত্তর: একচক্রা।
২৪। পাণ্ডবদের মধ্যে—ছিলেন খুব শক্তিশালী। উত্তর: ভীম।
২৫। রাক্ষস ভীমকে খাবার খেতে দেখে ভীষণ —গেল। উত্তর: ক্ষেপে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
বিনয় চন্দ্র পাল, শিক্ষক