হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ কিছু নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৭
১। শরীর ও মনকে সুস্থ রাখার নাম—।
উত্তর: স্বাস্থ্য।
২। শরীর ও মন সুস্থ না থাকলে জীবন—হবে।
উত্তর: অশান্তিময়।
৩। যোগসাধনার একটি উপায় হলো—।
উত্তর: যোগব্যায়াম।
৪। —হচ্ছে শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যরক্ষার অন্যতম উপায়।
উত্তর: যোগব্যায়াম।
৫। যোগব্যায়াম করলে—বাড়ে।
উত্তর: মনের শক্তি।
৬। যোগব্যায়ামে মস্তিস্কের ধারণ—বাড়ে।
উত্তর: শক্তি।
৭। —আহার স্বাস্থ্যরক্ষার অন্যতম উপায়।
উত্তর: পরিমিত।
৮। আমরা—খাবার খেতে পছন্দ করি।
উত্তর: মুখরোচক।
৯। একদম না খেলে দেহের—হবে না।
উত্তর: ক্ষয়পূরণ।
১০। বেঁচে থাকার জন্যই—প্রয়োজন।
উত্তর: আহারের।
১১। আমাদের প্রয়োজন মতো এবং—আহার গ্রহণ করা উচিত।
উত্তর: পরিমিত।
১২। আহার গ্রহণে বিরতি দেওয়ার নাম—।
উত্তর: উপবাস।
১৩। উপবাসের আরেক নাম—।
উত্তর: অনশন।
১৪। একদম—করে থাকলে শরীর অচল হয়ে যাবে। উত্তর: উপোস।
১৫। বেশি খেলে শরীরের—হয়।
উত্তর: ক্ষতি।
১৬। উপবাস শরীরের খাদ্যগ্রহণের— বাড়ায়।
উত্তর: ক্ষমতা।
১৭। একাদশী, পূর্ণিমা ও —তিথিতে উপবাস করতে হয়।
উত্তর: অমাবস্যা।
১৮। যোগব্যায়াম, পরিমিত আহার ও —ধর্মের অঙ্গ। উত্তর: উপবাস।
১৯। পূজা-পার্বণ ও ধর্মানুষ্ঠানের সময়—থাকতে হয়। উত্তর: উপবাস।
২০। পরিমিত খাবার গ্রহণ ও উপবাস—শেখায়। উত্তর: সংযম।
২১। সংযম —অন্যতম লক্ষণ।
উত্তর: ধর্মের।
২২। সংযম সাধনার প্রথম—।
উত্তর: সোপান।
২৩। যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতিকে—বলে। উত্তর: আসন।
২৪। গোমুখাসনে—দূর হয়।
উত্তর: অনিদ্রা।
২৫। নিয়মিত আসন করলে শরীর—থাকে। উত্তর: কর্মক্ষম।

অধ্যায়-৮
১। দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসা হলো—।
উত্তর: দেশপ্রেম।
২। দেশপ্রেম—উত্স।
উত্তর: আত্মমর্যাদার।
৩। দেশপ্রেম—অঙ্গ। উত্তর: মনুষত্বের।
৪। — মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে।
উত্তর: দেশপ্রেম
৫। দেশ ও জাতির — দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। উত্তর: উন্নয়নে
৬। — ব্যক্তি সবার শ্রদ্ধেয় ও পূজনীয়।
উত্তর: দেশপ্রেমিক
৭। একজন — সারা বিশ্বের মানুষের ভালোবাসায় সিক্ত।
উত্তর: দেশপ্রেমিক।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক