হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

অধ্যায়-১
১। জীবের মধ্যে ঈশ্বর কী রূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে খ. ভ্রমরূপে
গ. মনরূপে ঘ. আত্মারূপে
উত্তর: ঘ. আত্মারূপে
২। ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব
খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ ঘ. স্বামী পূর্ণানন্দ
উত্তর: খ. স্বামী বিবেকানন্দ
৩। ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
উত্তর: গ. উঞ্ছবৃত্তি করে
৪। অতিথি ব্রাহ্মণের বেশ ধরে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
উত্তর: ক. ধর্মদেব
৫। ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
উত্তর: ঘ. ৪ জন
৬। ঈশ্বরের আরেক নাম হচ্ছে—
ক. পদ্মনাভ খ. পরমাত্মা
গ. আত্মা ঘ. অবতার
উত্তর: খ. পরমাত্মা
৭। ‘দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা’— উপাখ্যানটি কোন গ্রন্থের?
ক. রামায়ণ খ. গীতা
গ. পুরাণ ঘ. মহাভারত
উত্তর: ঘ. মহাভারত
৮। ব্রাহ্মণপত্নী যব দিয়ে কী বানিয়েছিলেন?
ক. পিঠা খ. পায়েস গ. খিচুড়ি ঘ. ছাতু
উত্তর: ঘ. ছাতু
৯। ‘তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি’ কথাটি কে বলেছিলেন?
ক. নারায়ণ খ. মহাদেব
গ. পার্বতী ঘ. অতিথি ব্রাহ্মণ
উত্তর: ঘ. অতিথি ব্রাহ্মণ
১০। কার জীবসেবার দৃষ্টান্ত অমর হয়ে থাকবে?
ক. কার্তবীর্যের খ. সিদ্ধার্থের
গ. রন্তিদেবের ঘ. প্রহ্লাদের
উত্তর: গ. রন্তিদেবের
১১। ঈশ্বর সর্বশক্তিমান— এ বিষয়টি আমরা কীভাবে বুঝতে পারি?
ক. প্রকৃতিতে এমন কিছু ঘটে, যা কারও পক্ষে করা সম্ভব নয়
খ. ঈশ্বরকে শক্তিশালী দেখে
গ. মানুষের সঙ্গে শক্তির পরীক্ষা করে
ঘ. দেব-দেবীর সঙ্গে ঈশ্বরের শক্তির পরীক্ষা করে
উত্তর: ক. প্রকৃতিতে এমন কিছু ঘটে, যা কারও পক্ষে করা সম্ভব নয়
১২। ‘সবকিছু তাঁরই নিয়ন্ত্রণে’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. ঈশ্বর খ. আত্মা
গ. মহাপুরুষ ঘ. মানুষ
উত্তর: ক. ঈশ্বর
১৩। ঈশ্বর এ পৃথিবী সৃষ্টি করেছেন কেন?
ক. আনন্দের জন্য খ. সৌন্দর্যের জন্য
গ. লীলা প্রকাশের জন্য
ঘ. কর্তৃত্ব আরোপের জন
উত্তর: গ. লীলা প্রকাশের জন্য
১৪। আমাদের ঈশ্বরকে ভক্তির সহজ উপায় কোনটি?
ক. পূজা করা খ. অনুষ্ঠান করা
গ. সুরারোপ করে গ্রন্থ পড়া
ঘ. সব সৃষ্টিকে ভালোবাসা
উত্তর: ঘ. সব সৃষ্টিকে ভালোবাসা
১৫। ‘জীবের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হন’—এখানে ঈশ্বরের কোন রূপ প্রকাশ পেয়েছে?
ক. আত্মা খ. দেব-দেবী
গ. অবতার ঘ. মহাপুরুষ
উত্তর: ক. আত্মা
১৬। প্রাণেশ এ পৃথিবীর সব জীবকে অত্যন্ত ভালোবাসে। এর মাধ্যমে তার কী হবে?
ক. ঈশ্বরকে ভালোবাসা
খ. আত্মাকে ভালোবাসা
গ. দেব-দেবীকে ভালোবাসা
ঘ. মুনিদের ভালোবাসা
উত্তর: ক. ঈশ্বরকে ভালোবাসা।
বিনয় চন্দ্র পাল, শিক্ষক
বাকি অংশ ছাপা হবে রোববার