হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সঠিক উত্তরটি লেখো
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নং প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
অধ্যায়-২
১। ঈশ্বরের সাকার রূপ কী?
ক. ভগবান খ. দেব-দেবী
গ. গ্রহ ঘ. নক্ষত্র
উত্তর: খ. দেব-দেবী
২। ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’—কথাটি কোন গ্রন্থে বলা হয়েছে?
ক. উপনিষদে খ. রামায়ণে
গ. মহাভারতে ঘ. ভাগবতে
উত্তর: ক. উপনিষদে
৩। বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি
গ. দশটি ঘ. এগারোটি
উত্তর: গ. দশটি
৪। প্রহ্লাদের পিতার নাম কী?
ক. হিরণ্যাক্ষ খ. সত্যব্রত
গ. হিরণ্যকশিপু ঘ. গৌতমবুদ্ধ
উত্তর: গ. হিরণ্যকশিপু
৫। পরশু শব্দের অর্থ কী?
ক. লাঙল খ. খড়্গ
গ. চক্র ঘ. কুঠার
উত্তর: ঘ. কুঠার
৬। ব্রহ্মের আরেক নাম কী?
ক. ব্রহ্মা খ. শিব
গ. ঈশ্বর ঘ. অবতার
উত্তর: গ. ঈশ্বর
৭। রাজা কমণ্ডলুতে করে মাছটিকে কী করলেন?
ক. ফেলে দিলেন
খ. অন্যজনকে দিয়ে দিলেন
গ. পুকুরে ছেড়ে দিলেন
ঘ. বাড়ি নিয়ে এলেন
উত্তর: ঘ. বাড়ি নিয়ে এলেন
৮। পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে—
ক. মেরে ফেলেছিল
খ. আটকে রেখেছিল
গ. স্বর্গরাজ্য দখল করেছিল
ঘ. শাস্তি দিয়েছিল
উত্তর: গ. স্বর্গরাজ্য দখল করেছিল
৯। হিরণ্যকশিপু কেমন ছিলেন?
ক. ধার্মিক খ. ধর্মভীরু
গ. ঈশ্বরভক্ত ঘ. বিষ্ণুবিরোধী
উত্তর: ঘ. বিষ্ণুবিরোধী
১০। বন থেকে রাবণ কাকে হরণ করেছিল?
ক. রামকে খ. লক্ষ্মণকে
গ. হনুমানকে ঘ. সীতাকে
উত্তর: ঘ. সীতাকে
১১। উপাসনা কয় প্রকার?
ক. দুই প্রকার খ. চার প্রকার
গ. ছয় প্রকার ঘ. আট প্রকার
উত্তর: ক. দুই প্রকার
১২। উপাসনা একটি—
ক. সাপ্তাহিক কর্ম খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম ঘ. নিত্যকর্ম
উত্তর: ঘ. নিত্যকর্ম
১৩। উপাসনা করলে—
ক. দেহ ও মন পবিত্র হয়
খ. জনবল বাড়ে
গ. মান-সম্মান বাড়ে
ঘ. শরীর সুস্থ হয়
উত্তর: ক. দেহ ও মন পবিত্র হয়
১৪। ‘গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র’—কথাটি কে বলেছেন?
ক. নরেন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ ঠাকুর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. রবীন্দ্রনাথ
১৫। ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব-স্তুতি প্রভৃতি কী?
ক. আরাধনা খ. উপাসনা
গ. উপাসনার পদ্ধতি
ঘ. আনুষ্ঠানিকতা
উত্তর: গ. উপাসনার পদ্ধতি
১৬। বিভিন্ন দেব-দেবীর সাকার রূপের উপাসনায় কী হয়?
ক. ভক্ত ঈশ্বরকে সাকাররূপে কাছে পায় খ. ভক্ত দেবতা চিনতে পারে
গ. দেবতাদের আকৃতিতে আকৃষ্ট হয়
ঘ. সাকার রূপ দেখে ভক্তি বাড়ে
উত্তর: ক. ভক্ত ঈশ্বরকে সাকাররূপে কাছে পায়
১৭। একসঙ্গে অনেকে বসে উপাসনা করাকে কী বলে?
ক. সাকার উপাসনা
খ. নিরাকার উপাসনা
গ. সমবেত উপাসনা
ঘ. বৈষ্ণব উপাসনা
উত্তর: গ. সমবেত উপাসনা
১৮। উপাসনার অঙ্গ কোনটি?
ক. পূজা খ. পার্বণ গ. অনুষ্ঠান ঘ. প্রার্থনা
উত্তর: ঘ. প্রার্থনা
১৯।
‘শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে’ —অংশটি কিসের?
ক. শ্রীশ্রীচণ্ডী খ. শ্রীমদ্ভগবদ্গীতা
গ. বেদ ঘ. উপনিষদ
উত্তর: ক. শ্রীশ্রীচণ্ডী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক