হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

অধ্যায়-৩
প্রশ্ন: রাত্রিকৃত্য কী?
উত্তর: রাত্রিকৃত্য হচ্ছে সন্ধ্যার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিছু করণীয় কাজ। এ সময় অধ্যয়ন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করার পাশাপাশি রাতের আহার গ্রহণ করতে হয়। তারপর ভগবানের একনাম পদ্মনাভ বলে ঘুমাতে হয়।
প্রশ্ন: শ্রীমদভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে কী বলেছেন?
উত্তর: শ্রীমদভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে।
প্রশ্ন: খারাপ কাজ কী? তার ফলে কী হয়?
উত্তর: খারাপ কাজ হচ্ছে জীবহত্যা, পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি করা, হিংসা করা ইত্যাদি। এসব কাজের ফলে পাপ হয়। যার জন্য নরকভোগ করতে হয়।
প্রশ্ন: সকাম কর্ম বলতে কী বোঝো?
উত্তর: সকাম কর্ম হচ্ছে নিজের সুখ ভোগের আশা করে কর্ম করা। যে কর্মে নিজেই নিজের কর্মের ফল ভোগের আশা করা হয়। এরূপ কর্ম যে করে তাকে বারবার জন্ম নিয়ে এ কর্মফলের শাস্তি ভোগ করতে হয়।
প্রশ্ন: নিষ্কাম কর্ম করার মাধ্যমে কী হয়?
উত্তর: নিষ্কাম কর্মে কর্মকারী তার সমস্ত কর্ম ঈশ্বরকে সমর্পণ করেন এবং ফলভোগের আশাও করেন না। এরূপ কর্মে কর্মকারী জন্ম-মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পেয়ে পরম ব্রহ্মের সঙ্গে চিরতরে বিলীন হয়ে যান।
প্রশ্ন: যাঁরা মোক্ষলাভ করতে চান তাঁরা কী করেন?
উত্তর: যাঁরা মোক্ষলাভ করতে চান তাঁরা কখনো অপরের ক্ষতি করেন না। তাঁরা কাউকে হিংসা করেন না। কারও বিরুদ্ধে তাঁদের কোনো বিদ্বেষ থাকে না। ব্রহ্মজ্ঞানে সবাইকে ভালোবাসেন।
প্রশ্ন: বেদের এক নাম শ্রুতি হলো কেন?
উত্তর: অতীতে শিষ্যরা গুরুর কাছ থেকে শুনে শুনে বেদ মনে রাখতেন। কারণ, তখন পুস্তক বা লেখার প্রচলন ছিল না। তাই বেদের আরেক নাম হয়েছে শ্রুতি।
প্রশ্ন: আরণ্যক কী? দুটি আরণ্যকের নাম লেখো।
উত্তর: অরণ্যে বা জঙ্গলে যা রচিত হয়েছে, তা-ই হচ্ছে আরণ্যক। দুটি আরণ্যকের নাম হচ্ছে ঐতরেয় ও কৌষীতকি।
প্রশ্ন: মূল পুরাণ কয়খানা? দুটি মূল পুরাণের নাম লেখো।
উত্তর: মূল পুরাণ হচ্ছে ১৮ খানা। এগুলোর মধ্যে দুটি হচ্ছে ব্রহ্মপুরাণ ও বিষ্ণুপরাণ।
প্রশ্ন: গীতা কী?
উত্তর: কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে বিপক্ষে আত্মীয়স্বজনের দেখে অজু‌র্ন যুদ্ধ করতে চাইলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অজু‌র্নকে অনেক উপদেশ দেন। এসব উপদেশই গীতা।
প্রশ্ন: উত্তানপাদের কয়জন স্ত্রী ছিলেন? তাঁদের নাম লেখো।
উত্তর: উত্তানপাদের দুজন স্ত্রী ছিলেন। তারা হলেন সুনীতি ও সুরুচি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক