সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৩
প্রশ্ন: ধর্মগ্রন্থ পাঠে কী হয়?
উত্তর: ধর্মগ্রন্েথ থাকে ধর্মের কথা। সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কথা। সমাজ ও জীবন সম্পর্কে নানা উপদেশ। তাই ধর্মগ্রন্থ পাঠ করলে আমাদের কল্যাণ হয়।
প্রশ্ন: বেদসংহিতা কী?
উত্তর: বেদ ঈশ্বরের বাণী। বিভিন্ন মুনি-ঋষি এ বাণীসমূহ দর্শন করেছেন। সেগুলো লিপিবদ্ধ করে সংহত করেছেন। তাই এর নাম হয়েছে সংহিতা বা বেদসংহিতা।
প্রশ্ন: ব্রাহ্মণ কী?
উত্তর: বেদের দুটি অংশ আছে। এগুলো হলো:
১. মন্ত্র ও ২. ব্রাহ্মণ। যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে এবং যজ্ঞে মন্ত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাকে ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণ গদ্যে রচিত।
প্রশ্ন: পুরাণে কী কী বিষয় আলোচিত হয়েছে?
উত্তর: পুরাণে সৃষ্টি ও দেবতার উপাখ্যান, ঋষি ও রাজাদের বংশপরিচয় এবং বেদভিত্তিক হিন্দুধর্ম ও সমাজের নানা বিষয় আলোচিত হয়েছে।
প্রশ্ন: গীতায় কী বলা হয়েছে?
উত্তর: গীতায় সব রকমের দুর্বলতা পরিহার করে ঈশ্বরের নামে সব কর্ম করতে বলা হয়েছে। তা ছাড়া আত্মার অমরত্বের কথা, অন্যায়ের বিরুদ্ধে লড়ার কথাও বলা হয়েছে।
প্রশ্ন: ধ্রুব কষ্ট পেয়েছিল কেন? কে তাকে সান্ত্বনা দিয়েছিল?
উত্তর: একদিন উত্তম পিতার কোলে বসে আছে। তা দেখে ধ্রুবও পিতার কোলে উঠতে যায়। ঠিক তখনই সুরুচি এসে বাধা দেয়। এতে ধ্রুব মনে ভীষণ কষ্ট পায়। সে এসব কথা কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে বলে। তখন তার মা তাকে সান্ত্বনা দেয়।
প্রশ্ন: বালক ধ্রুবের একাগ্রতায় কে খুশি হয়েছিল? এবং তাকে কী বলেছিল?
উত্তর: বালক ধ্রুবের একাগ্রতা দেখে শ্রীহরির মন গলে যায়। তিনি ধ্রুবের কাছে এসে দেখা দিলেন। বললেন, ‘ধ্রুব, তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি বাড়ি ফিরে যাও।’
প্রশ্ন: বিনোদের পিতা বিষ্ণুচরণ ভুঁইয়া কী করতেন?
উত্তর: বিনোদের পিতা বিষ্ণুচরণ ভুঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের অধীনে বাজিতপুর জমিদারির নায়েবের পদে চাকরি করতেন।
প্রশ্ন: বিনোদ কেমন ছিলেন? তিনি বন্ধুদের নিয়ে কী করেছিলেন?
উত্তর: বিনোদ নিজে ছিলেন খুব সংযমী ও পরিশ্রমী। তাই বন্ধুদেরও তিনি সংযম ও ব্রহ্মচর্চা পালনে আহ্বান জানানোর পাশাপাশি তাদের নিয়ে আশ্রম গড়ে তোলেন।
প্রশ্ন: বিনোদের নাম ‘স্বামী প্রণবানন্দ’ হয় কখন এবং কীভাবে?
উত্তর: ১৯২৪ খ্িরষ্টাব্দের জানুয়ারি মাসে বিনোদ প্রয়াগে অধকুম্ভ মেলায় যান। সেখানে স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। এ দীক্ষা নেওয়ার পর তাঁর নতুন নাম হয় স্বামী প্রণবানন্দ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক