সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৩
প্রশ্ন: আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিনোদের প্রশংসা করেছিলেন কেন?
উত্তর: ১৯২১ খ্িরষ্টাব্দে সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। তখন এ দুর্ভিক্ষে বিনোদ তাঁর ৫০০ বন্ধুকে নিয়ে দুর্ভিক্ষপীড়িতদের মধ্যে খাবার বিতরণ করেন। তাঁর এ সেবামূলক কাজে মুগ্ধ হয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রশংসা করেছিলেন।
প্রশ্ন: চার্চের কতৃর্পক্ষের সঙ্গে মার্গারেটের বিরোধ বাধে কেন?
উত্তর: চার্চের নিয়মানুযায়ী যারা চার্চে এসে উপাসনা করবে, কেবল তারাই চার্চের সাহায্য পাবে। কিন্তু মার্গারেটের মতে, নিপীড়িত সবাই চার্চের সুযোগ-সুবিধা পাবে। কতৃর্পক্ষ মার্গারেটের এ প্রস্তাব মেনে না নেওয়ায় মার্গারেটের সঙ্গে কতৃর্পক্ষের বিরোধ বাধে।
প্রশ্ন: ব্রিটিশ পুলিশ বিনোদকে গ্রেপ্তার করে কেন?
উত্তর: বিনোদ স্বাধীনতাসংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য এগিয়ে আসেন। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম প্রভৃতি জেলা থেকে বিপ্লবী ছেলেরা আসতে থাকে বিনোদের আশ্রমে। ব্যাপারটি চারদিকে প্রচারিত হতে থাকলে একদিন ব্রিটিশ পুলিশ বিনোদকে গ্রেপ্তার করে।
প্রশ্ন: বিনোদের তীর্থসমূহ সংস্কার করা প্রথম ও প্রধান কাজ মনে হয়েছিল কেন?
উত্তর: মায়ের আদেশ মোতাবেক পিতার মৃত্যুর কিছুদিন পর বিনোদ পল্লাধামে পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করতে যান। সেখানে তীর্থযাত্রীদের ওপর পাণ্ডাদের অত্যাচার দেখে তিনি ক্ষুব্ধ হন এবং মনে মনে সংকল্প করে তীর্থসমূহ সংস্কার করা তাঁর প্রথম ও প্রধান কাজ।
প্রশ্ন: স্বামী প্রণবানন্দ তাঁর অনুসারীদের উদ্দেশে কী বলেছিলেন?
উত্তর: স্বামী প্রণবানন্দ তাঁর অনুসারীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা সনাতন আদর্শে সংগঠিত হয়ে আর্য ঋষিদের আসনে উপবেশনপূর্বক অধঃপতিত দেশকে নীতি ও ধর্মের পথে চালিত করবে। আহারে, বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে।
প্রশ্ন: মার্গারেটের পড়াশোনা কোথায় শুরু হয়?
উত্তর: মার্গারেট শৈশবে পিতৃহীন হন। তাঁর পিতা মাত্র ৩৪ বছর বয়সে মারা যান। মার্গরেটের আরও এক বোন ও এক ভাই ছিলেন। মা মেরি তাদের সবাইকে নিয়ে পিতা হ্যামিলটনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই মার্গারেটের পড়াশোনা শুরু হয়।
প্রশ্ন: মার্গারেটের নতুন জীবন কীভাবে শুরু হয়?
উত্তর: ১৮৯৫ খ্িরষ্টাব্দে স্বামী বিবেকানন্দ লন্ডন আসেন বক্তব্য দিতে। সেখানকার দার্শনিক ও ধর্মানুরাগীরা হিন্দুধর্ম ও দর্শন সম্পর্কে বক্তব্য শোনার জন্য তাঁর কাছে ছুটে আসেন। একদিন মার্গরেটও এলেন। তিনি স্বামীজির বক্তব্য শুনে মুগ্ধ হয়ে তাঁর শিষ্যত্ব গ্রহণ করে নতুন জীবনের সূচনা করেন।
প্রশ্ন: ভগিনী নিবেদিতার শিক্ষাপদ্ধতি কেমন ছিল?
উত্তর: ভগিনী নিবেদিতার শিক্ষাপদ্ধতি ছিল চিত্তাকর্ষক। তিনি গল্পের ছলে ছাত্রীদের শিক্ষা দিতেন। রামায়ণ ও মহাভারত থেকে সীতা, সাবিত্রী, গান্ধারী প্রভৃতি নারীর জীবনী খুব যত্নসহকারে শেখানোর মাধ্যমে তাদের শিক্ষা দিতেন।
সহকারী শিক্ষক