হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন?
উত্তর: পাণ্ডবেরা বেঁচে গিয়ে একচক্রা নগরে এক ব্রাহ্মণের গৃহে বাস করতেন।
প্রশ্ন: পরোপকার কী?
উত্তর: পরোপকার কথার অর্থ হচ্ছে পরের উপকার। পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে উপকার করাই হচ্ছে পরোপকার। পরোপকার একটি মহত্ গুণ। পরোপকারীকে মানুষ চিরকাল স্মরণ করে। পরোপকারী মৃত্যুর পরও অনেক দিন মানুষের হূদয়ে বিরাজ করে।
প্রশ্ন: ভীম কে ছিলেন? তাঁর পরিচয় দাও।
উত্তর: মহাভারতে ভীম ছিলেন কুন্তীর দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই ভীম খুব শক্তিশালী ছিলেন। তিনি পরোপকারীও ছিলেন। তাঁর ছিল বিরাট দেহ, তাই তাঁর খাদ্যও বেশি লাগত। তিনি গদাযুদ্ধে পারদর্শী ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের ১০০ ভাইকে হত্যা করেছিলেন।
প্রশ্ন: বক রাক্ষস কোথায় বাস করত? তার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: বক রাক্ষস নগরের কাছে একটি গভীর বনে বাস করত। প্রতিদিন তাকে একটি মানুষ ও প্রচুর ভাত আর দুটি মহিষ দিতে হতো খেতে। এভাবে সে প্রতিদিন কোনো না কোনো পরিবারের মানুষকে হত্যা করত। অবশেষে ভীমের হাতে সে নিহত হয়।
প্রশ্ন: কুন্তী বক রাক্ষসের জন্য নিজের পুত্রদের একজনকে পাঠাতে চাইলে ব্রাহ্মণ কী বলেছিলেন?
উত্তর: কুন্তী বক রাক্ষসের জন্য নিজের পুত্রদের একজনকে পাঠাতে চাইলে ব্রাহ্মণ বলেছিল, ‘সে কী কথা! আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি। আমাদের জন্য আপনার কোনো পুত্রের প্রাণনাশ হতে পারে না।’
প্রশ্ন: বক রাক্ষসকে কী কী খেতে দিতে হতো?
উত্তর: একচক্রা নগরের কাছে গভীর বনে বাস করত এক বক রাক্ষস। তার খাবারের জন্য রোজ একটি মানুষ, প্রচুর ভাত ও দুটি মহিষ দিতে হতো।
প্রশ্ন: বনে গিয়ে ভীম প্রথমে কী করলেন?
উত্তর: ভীম ‘বক রাক্ষসের’ জন্য দুটি মহিষ আর প্রচুর ভাত নিয়ে পাশের বনে চললেন। বনে গিয়ে তিনি প্রথমে বক রাক্ষসের নাম ধরে ডেকে বললেন, ‘কোথায় রে বক, আয় আয়, তোর খাবার খেয়ে যা।’
প্রশ্ন: নাম ধরে ডাকতে শুনে বক রাক্ষস কী বলেছিল?
উত্তর: নাম ধরে ডাকতে শুনে বক রাক্ষস ভীষণ রেগে গিয়েছিল এবং বলেছিল, কে রে, আমার নাম ধরে ডাকাডাকি করে। এরপর বক রাক্ষস সামনে এসে যখন দেখতে পেল তার জন্য নিয়ে আসা খাবার ভীম খেতে শুরু করেছে। তখন তার রাগ আরও বেড়ে গিয়েছিল এবং গর্জন করে বলল, কে রে তুই। আমার সামনে এসে আমার খাদ্য খেয়ে চলেছিস। খুব তাড়াতাড়ি যমের বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে বুঝি?
প্রশ্ন: পরোপকার করলে কী হয়?
উত্তর: পরোপকার করলে অন্যের মঙ্গল হয়। আর যিনি পরোপকার করেন, তাঁর পুণ্য হয়। যার উপকার করা হয়, তার মঙ্গল হয়।
শিক্ষক