হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: যোগব্যায়াম কাকে বলে?
উত্তর: শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণ, শরীরকে চালনা করার বিশেষ বিশেষ পদ্ধতি বা আসনকে এক কথায় যোগব্যায়াম বলা হয়।
প্রশ্ন: উপবাস বলতে কী বোঝো?
উত্তর: আহার গ্রহণে বিরতি দেওয়ার নাম উপবাস। উপবাসের আরেক নাম অনশন। চলতি কথায় উপবাসকে ‘উপোস’ বলে।
প্রশ্ন: আহার বলতে কী বোঝায়?
উত্তর: বেঁচে থাকার উদ্দেশ্যে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, কর্মশক্তি ও রোগ প্রতিরোধের শক্তি সৃষ্টির জন্য আমরা যে খাদ্য বা পানীয় গ্রহণ করি, তা-ই হচ্ছে আহার।
প্রশ্ন: একদম না খেলে কী হয়?
উত্তর: একদম না খেলে দেহের ক্ষয়পূরণ হবে না, কর্মশক্তি সৃষ্টি হবে না। আমরা দুর্বল হয়ে পড়ব। আমাদের দেহ অচল হয়ে পড়বে। জীবনের ঘটবে অবসান।
প্রশ্ন: শরীর সুস্থ রাখার একটি উপায় লেখো।
উত্তর: শরীর সুস্থ রাখার একটি উপায় হচ্ছে যোগব্যায়াম।
প্রশ্ন: স্বাস্থ্যরক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: স্বাস্থ্যরক্ষা বলতে বোঝায় শরীর ও মনকে সুস্থ রাখা।
প্রশ্ন: স্বাস্থ্যরক্ষার আগে যেসব নিয়ম পালন করতে হয়, সেগুলো লেখো।
উত্তর: স্বাস্থ্যরক্ষার আগে যেসব নিয়ম পালন করতে হয়, সেগুলোর মধ্যে রয়েছে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, যোগব্যায়াম, পরিমিত আহার, মাঝে মাঝে উপবাস, সুখে-দুঃখে সব অবস্থায় মনকে প্রফুল্ল রাখা ইত্যাদি।
প্রশ্ন: যোগ শব্দটির দুটো অর্থ কী?
উত্তর: যোগ শব্দটির দুটো অর্থের একটি হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগ আর আরেকটি হচ্ছে চিত্ত বৃত্তির নিরোধ।
প্রশ্ন: আমাদের আহারের প্রয়োজন কেন?
উত্তর: বেঁচে থাকার উদ্দেশ্যে দেহের রোগপ্রতিরোধের শক্তি সৃষ্টির জন্য আমাদের আহারের প্রয়োজন।
প্রশ্ন: আমরা কী ভুলে যাই?
উত্তর: বেশি আহার বা অপরিমিত আহার যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা আমরা ভুলে যাই।
প্রশ্ন: মাঝে মাঝে পরিমিত সময়ের উপবাস কী করে?
উত্তর: মাঝে মাঝে পরিমিত সময়ের উপবাস শরীরের খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে।
প্রশ্ন: চিন্তার ক্ষেত্রে আসনের গুরুত্ব কী?
উত্তর: চিন্তার ক্ষেত্রে আসনের গুরুত্ব হচ্ছে সব অবাঞ্ছনীয় চিন্তাকে দূরে রাখা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক