হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৮
প্রশ্ন: বিদুলা কেন সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিলেন?
উত্তর: রানী বিদুলা তাঁর এ পরাধীনতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই তিনি সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিলেন।
প্রশ্ন: বিদুলা যুদ্ধ করতে বললে সঞ্জয় কী বলেছিলেন?
উত্তর: বিদুলা যুদ্ধ করতে বললে সঞ্জয় বলেছিলেন, ‘আমি যদি যুদ্ধে মারা যাই, তাহলে সমস্ত পৃথিবী পেয়ে তোমার কী হবে মা।’
প্রশ্ন: দেশপ্রেমের জন্য যাঁরা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তাঁরা কী হয়ে থাকবেন?
উত্তর: দেশে দেশে যাঁরা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন বা রেখেছেন, তাঁরা সবার শ্রদ্ধেয় ও পূজনীয়। তাঁরা সারা বিশ্বের মানুষের ভালোবাসায় সিক্ত। দেশপ্রেমের জন্য তাঁরা চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন প্রত্যেক মানুষের হূদয়ে।
প্রশ্ন: দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে দেশপ্রেমিক কী করেন?
উত্তর: দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে দেশপ্রেমিক শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন। দেশের উন্নতির জন্য কাজ করে যান। এমনকি প্রয়োজনে দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত উত্সর্গ করেন।
প্রশ্ন: দেশপ্রেম একজন মানুষকে কী করে?
উত্তর: দেশপ্রেম মানুষকে স্বার্থপরতা, সম্প্রদায় ও গোষ্ঠীগত সংকীর্ণতা, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। জাতি-ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে একই চেতনা একপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে আত্মনিবেদনে।

অধ্যায়-৯
প্রশ্ন: ঋষি-কবিরা কিসের ধারণা দিয়েছেন?
উত্তর: বৈদিক যুগের ঋষি-কবিরা তাঁদের মন্ত্রের মাধ্যমে দেব-দেবীদের রূপের ধারণা দিয়েছেন।
প্রশ্ন: আলপনা দেখে আমাদের মনোভাব কেমন হয়?
উত্তর: পূজা-পার্বণ উপলক্ষে যে আলপনা আঁকা হয়, তার সৌন্দর্য আমাদের অবাক করে দেয়।
প্রশ্ন: ‘অপর পক্ষ’ বলতে কোন পক্ষটিকে বোঝানো হয়েছে?
উত্তর: দেবীপক্ষের, অর্থাত্ আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগের কৃষ্ণপক্ষকে বলা হয় অপর পক্ষ।
প্রশ্ন: মহালয়ায় কাদের স্মরণ করা হয়?
উত্তর: মহালয়া প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে, তাঁদের শ্রদ্ধা জানানোর তিথি। এ তিথিতে আনুষ্ঠানিকভাবে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক