সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৯
প্রশ্ন: দোলযাত্রায় কাদের কুমকুমে রাঙানো হয়?
উত্তর: দোলযাত্রায় শুক্লা পূর্ণিমাতে রাধাকৃষ্ণের প্রতিমা দোলনায় রেখে আবির কুমকুমে রাঙানো হয়।
প্রশ্ন: আমাদের মাথা নত হয়ে আসে কেন?
উত্তর: দেব-দেবীর রূপবৈচিত্র্যে নানা বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এঁদের রূপে, অলঙ্কারে, বাহনে, অস্ত্রে, বাদ্যযন্ত্রে বা পদ্মে-পুষ্পে বিভূষিত দেব-দেবীর দিকে তাকিয়ে আমরা মুগ্ধ হই। যার ফলে ভক্তিতে আমাদের মাথা নত হয়ে আসে।
প্রশ্ন: সংস্কৃতি কী? সংস্কৃতির প্রসার ঘটেছে কীভাবে?
উত্তর: ধর্মক্ষেত্র, মন্দির, পূজাপার্বণ প্রভৃতির মধ্যে ধর্ম ও জীবনের যেসব উপকরণের পরিচয় পাওয়া যায়, তা সংস্কৃতিরই অঙ্গ। হিন্দুধর্মকে কেন্দ্র করে সংস্কৃতির প্রসার ঘটেছে। এ সংস্কৃতি দেশ ও বিশ্বের কাছেও আদরণীয়।
প্রশ্ন: দোলযাত্রা উত্সবে যে ঘর পোড়ানো হয় তার নাম কী?
উত্তর: দোলযাত্রা উত্সবে যে ঘর পোড়ানো হয় তার নাম বুড়ির ঘর বা মেড়ার ঘর।
প্রশ্ন: আমাদের কর্তব্য কী?
উত্তর: আমাদের একান্ত কর্তব্য হচ্ছে যাবতীয় সব ঐতিহ্যকে রক্ষা করা এবং একে সমুন্নত রেখে তাতে নতুন সংযোজন ঘটানো এবং বর্তমান সংস্কৃতিকে ঐতিহ্যের আলোকে সাজানো।
প্রশ্ন: ‘বিদুলার দেশপ্রেম’ গল্পটি থেকে আমরা কী নৈতিক শিক্ষালাভ করব?
উত্তর: ‘বিদুলার দেশপ্রেম’ গল্পটি থেকে আমরা দেশপ্রেমের নৈতিক শিক্ষা গ্রহণ করব, আমরাও বিদুলার মতো দেশপ্রেমিক হব। ভালোবাসব আমাদের দেশকে। দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতার জন্য আজীবন কাজ করে যাব।
শিক্ষক