হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নম্বর প্রশ্ন্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। যার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: জীবের মধ্যে ঈশ্বর কী রূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে খ. ভ্রমরূপে গ. মনরূপে ঘ. আত্মারূপে
উত্তর: ঘ. আত্মারূপে
প্রশ্ন: ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ ঘ. স্বামী পূর্ণানন্দ
উত্তর: খ. স্বামী বিবেকানন্দ
প্রশ্ন: ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
উত্তর: গ. উঞ্ছবৃত্তি করে
প্রশ্ন: অতিথি ব্রাহ্মণের বেশ ধরে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
উত্তর: ক. ধর্মদেব
প্রশ্ন: ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
উত্তর: ঘ. চারজন
প্রশ্ন: ঈশ্বরের আরেক নাম হচ্ছে—
ক. পদ্মনাভ খ. পরমাত্মা গ. আত্মা ঘ. অবতার
উত্তর: খ. পরমাত্মা
প্রশ্ন: ‘দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা’—উপাখ্যানটি কোন গ্রন্থের?
ক. রামায়ণ খ. গীতা গ. পুরাণ ঘ. মহাভারত
উত্তর: ঘ. মহাভারত
প্রশ্ন: ব্রাহ্মণপত্নী যব দিয়ে কী বানিয়েছিলেন?
ক. পিঠা খ. পায়েস গ. খিচুড়ি ঘ. ছাতু
উত্তর: ঘ. ছাতু
প্রশ্ন: ‘তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি’ কথাটি কে বলেছিলেন?
ক. নারায়ণ খ. মহাদেব গ. পার্বতী ঘ. অতিথি ব্রাহ্মণ
উত্তর: ঘ. অতিথি ব্রাহ্মণ
প্রশ্ন: এ পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে আমরা কাকে জানি?
ক. ঈশ্বর খ. মহাপুরুষ গ. অবতার ঘ. মুনি-ঋষি
উত্তর: ক. ঈশ্বর
প্রশ্ন: ঈশ্বর সবচেয়ে শক্তিমান—এ বিষয়টি আমরা কীভাবে বুঝতে পারি?
ক. প্রকৃতিতে এমন কিছু ঘটে, যা কারও পক্ষে করা সম্ভব নয়
খ. ঈশ্বরকে শক্তিশালী দেখে গ. মানুষকে পরীক্ষা করে
ঘ. দেব-দেবীর সঙ্গে ঈশ্বরের শক্তির পরীক্ষা করে
উত্তর: ক. প্রকৃতিতে এমন কিছু ঘটে, যা কারও পক্ষে করা সম্ভব নয়
প্রশ্ন: ‘সবকিছু তাঁরই নিয়ন্ত্রণে’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. ঈশ্বর খ. আত্মা গ. মহাপুরুষ ঘ. মানুষ
উত্তর: ক. ঈশ্বর
প্রশ্ন: ঈশ্বর এ পৃথিবী সৃষ্টি করেছেন কেন?
ক. আনন্দের জন্য খ. সৌন্দর্যের জন্য
গ. লীলা প্রকাশের জন্য ঘ. কর্তৃত্ব আরোপের জন্য
উত্তর: গ. লীলা প্রকাশের জন্য
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক