বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। যার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: আমাদের ঈশ্বরকে ভক্তির সহজ উপায় কোনটি?
ক. পূজা করা খ. অনুষ্ঠান করা
গ. সুরারোপ করে গ্রন্থ পড়া ঘ. সব সৃষ্টিকে ভালোবাসা
উত্তর: ঘ. সব সৃষ্টিকে ভালোবাসা
প্রশ্ন: ‘জীবের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হন’—এখানে ঈশ্বরের কোন রূপ প্রকাশ পেয়েছে?
ক. আত্মা খ. দেব-দেবী গ. অবতার ঘ. মহাপুরুষ
উত্তর: ক. আত্মা
প্রশ্ন: ঈশ্বরের সেবা করা হবে কীভাবে?
ক. দেবতা পূজার মাধ্যমে খ. অতিথি সেবা করার মাধ্যমে গ. সব জীবের সেবার মাধ্যমে ঘ. অবতার পূজার মাধ্যমে
উত্তর: গ. সব জীবের সেবার মাধ্যমে
প্রশ্ন: দীপক এ পৃথিবীর সব জীবকে খুব ভালোবাসে। এর মাধ্যমে তার কী হবে?
ক. ঈশ্বরকে ভালোবাসা খ. আত্মাকে ভালোবাসা
গ. দেব-দেবীকে ভালোবাসা ঘ. মুনিদের ভালোবাসা
উত্তর: ক. ঈশ্বরকে ভালোবাসা
প্রশ্ন: কার জীবসেবার দৃষ্টান্ত অমর হয়ে থাকবে?
ক. লোকনাথের খ. সিদ্ধার্থের গ. রন্তিদেবের ঘ. প্রহ্লাদের
উত্তর: গ. রন্তিদেবের
প্রশ্ন: সুবল দেখল যে রাস্তার ওপর কিছু আবর্জনা পড়ে আছে, কিন্তু কেউ পরিষ্কার করছে না। এ অবস্থায় তার কী করণীয়?
ক. সমস্যাটি এড়িয়ে যাব
খ. স্থানীয় প্রশাসনকে বলব কিছু করার জন্য
গ. দল গঠন করে এটি পরিষ্কার করব
ঘ. সমস্যাটি শিক্ষককে বলব
উত্তর: গ. দল গঠন করে এটি পরিষ্কার করব
প্রশ্ন: নিচের কোন কাজটি দ্বারা ঈশ্বর বেশি সন্তুষ্ট হয় বলে তুমি মনে করো?
ক. দীর্ঘ সময় ধরে ধ্যান করা
খ. ক্ষুধার্তকে খাবার দেওয়া গ. বৃক্ষরোপণ করা
ঘ. ধর্মগ্রন্থ বেদ শোনা
উত্তর: খ. ক্ষুধার্তকে খাবার দেওয়া
প্রশ্ন: বিপিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছুক। এখন সে কী করবে?
ক. ঈশ্বরের সেবা করবে খ. সমাজের সেবা করবে
গ. অতিথির সেবা করবে ঘ. আত্মীয়ের সেবা করবে
উত্তর: গ. অতিথির সেবা করবে
প্রশ্ন: জমির ধান কাটার পর জমিতে যা দু-এক ছড়া পড়ে থাকে, তা কুড়িয়ে নিয়ে খিদে মেটানোকে কী বলে?
ক. ব্যবসাবৃত্তি খ. কৃষিবৃত্তি গ. ভিক্ষাবৃত্তি ঘ. উঞ্ছবৃত্তি
উত্তর: ঘ. উঞ্ছবৃত্তি
প্রশ্ন: ঈশ্বরের সাকার রূপ কী?
ক. ভগবান খ. দেব-দেবী গ. গ্রহ ঘ. নক্ষত্র
উত্তর: খ. দেব-দেবী
প্রশ্ন: ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’—কথাটি কোন গ্রন্থে বলা হয়েছে?
ক. উপনিষদে খ. রামায়ণে গ. মহাভারতে ঘ. ভাগবতে
উত্তর: ক. উপনিষদে
প্রশ্ন: বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি গ. দশটি ঘ. এগারোটি
উত্তর: গ. দশটি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক